হালকা শীতের মরসুমে লং ড্রাইভে বেড়িয়েছিল দুই বন্ধু। কিন্তু কুয়াশাই হয়ে দাঁড়াল কাল। টাকি থেকে ফিরছিলেন ওই দুই যুবক। রাতের অন্ধকারে ও কুয়াশার জেরে মালঞ্চ সেতুতে ঘটে দুর্ঘটনা। গাড়ি ছিটকে পড়ে যায় কালভার্টের নিচে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। পুলিস ও স্থানীয় বাসিন্দারা অন্যজনকে উদ্ধার করে ভর্তি করেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।












