ইসলাম আল্লাহ্র মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা
ইসলাম আল্লাহ্র মনোনীত পরিপূর্ণ জীবন ব্যবস্থা
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সব সংঘাত সংঘর্ষের চিরন্তন ও মহাসমন্বয় হচ্ছে ইসলাম। জীবনাদর্শ, জীবন ব্যবস্থা ও জীবন বিধান হিসেবে ইসলামে রয়েছে সব সমস্যার সঠিক সমাধান। এতে রয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সমস্যার সমাধান আর মৃত্যুর পর আখেরাতের অনন্ত জীবনে নিশ্চিত সুখ-শান্তি লাভের উপায়।
#সুরামায়েদা #মায়িদাহ অর্থ খাওয়ার পাত্র, টেবিল ক্লথ, খাদ্য দ্রব্য ইত্যাদি, এ সূরার একস্থানে ‘মায়িদাহ’ শব্দের উল্লেখ আছে এবং হযরত ঈসা (আ.)-এর প্রতি অবতীর্ণ অনুগ্রহ ও জীবিকার কথা এই সূরায় আছে। সেহেতু এর নামকরণ করা হয়েছে মায়িদাহ #'মায়েদা' শব্দের অর্থ খাদ্যভর্তি খাঞ্চা। খাবারের দস্তরখান। এখানে প্রথম অর্থটিই উদ্দেশ্য। হাওয়ারিদের পক্ষ থেকে ঈসা (আ.)-এর প্রতি আসমান থেকে খাদ্যভর্তি খাঞ্চা প্রেরণের আবেদন জানানো হয়েছিল। অতঃপর হজরত ঈসা (আ.)-এর জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তায়ালা তা প্রেরণের প্রতিশ্রুতি দেন। সেই 'মায়েদা' খাঞ্চার ঘটনাকে কেন্দ্র করে আলোচ্য আয়াতটি নাজিল হয়েছে। “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে দ্বীন হিসাবে তোমাদের জন্য মনোনীত করলাম। [সূরা মায়েদা/৩] এ আয়াত স্পষ্ট প্রমাণ করে যে, আল্লাহ তা‘আলা এ উম্মতের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার নেয়ামতকে তাদের উপর সম্পন্ন করেছেন। তিনি তার নবীকে মৃত্যুদান করেননি যতক্ষণ না তিনি স্পষ্টভাবে উম্মতের নিকট তা পৌঁছিয়েছেন এবং আল্লাহ যা শরীয়ত করেছেন তা তাদের জন্য বর্ণনা করেছেন, চাই তা কথা হোক বা কাজ হোক এবং এও স্পষ্ট বলে দিয়েছেন যে, তাঁর মৃত্যুর পরে যারা নতুন কিছু আবিষ্কার করে দ্বীনের অন্তর্ভুক্ত করবে তা কথা হোক বা কাজ হোক এ সবই বিদ‘আত বলে গণ্য হবে এবং তা এর আবিষ্কারকের উপর ফিরিয়ে দেওয়া হবে যদিও তার উদ্দেশ্য ভালো থাকে।
https://www.youtube.com/watch?v=ZsCroXjqrGk
https://www.youtube.com/watch?v=ulh0Hh2GNXk
https://www.youtube.com/watch?v=oColGgPwOTI
https://www.youtube.com/watch?v=WGBX-XO5gtI
https://www.youtube.com/watch?v=wUWyPYcdHt0












