শায়খ মতিউর রহমান মাদানী কর্তৃক সূরা আলে-ইমরান এর বাংলা তাফসীর এর ১মপর্ব এটি। এই ভিডিওতে আয়াত নং ১ থেকে ১৪ পর্যন্ত তাফসীর করা হয়েছে। এই তাফসীর সৌদী আরবের দাম...
তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়।. সূরা ইমরানের ৫ ও ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন- "নিশ্চয়ই আল্লাহর কাছে আকাশমণ্ডল ও ভূ-মণ্ডলের কোন কিছু গোপন নেই।" (৩:৫)
"তিনিই মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ছাড়া কোন উপাস্য নেই, তিনি মহাপরাক্রান্ত বিজ্ঞানময়।" (৩:৬) আল্লাহ যে শুধু মানুষের তৎপরতা সম্পর্কে অবহিত তা নয়, একইসঙ্গে তিনি আকাশ ও জমীনের সবকিছু তথা সৃষ্টি জগতের সবকিছুই দেখছেন এবং কোন কিছুই আল্লাহর কাছে গোপন নয়। অন্য সবার কাছে অদৃশ্যমান যে ভ্রুণ মায়ের গর্ভে থাকে, আল্লাহ যে সে সম্পর্কেও অবহিত তা-ই নয়, তিনি-ই গর্ভস্থ শিশুর আকার-আকৃতি নির্ধারণ করে দেন এমনকি সন্তানের ওপর বাবা- মায়ের জেনেটিক বা বংশগতির প্রভাবও আল্লাহর ইচ্ছা ও কৌশলময় প্রজ্ঞার বাইরে কার্যকরী হয় না। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, মানুষের আকৃতি নির্ধারণের বিষয়টি কোরআন অবতীর্ণ হওয়া সম্পর্কিত আয়াতের পরই উল্লেখিত হয়েছে। সম্ভবত: এখানে এটা বোঝানো হচ্ছে, যে মহান আল্লাহ মাতৃগর্ভে মানুষের আকৃতি দান করেন, তিনিই বিধি-বিধান ও গ্রন্থ পাঠিয়ে মানুষকে সুশিক্ষিত করেন এবং সমাজকেও সুগঠিত করেন। এই দুই আয়াতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হলো, প্রথমত : সংখ্যা ও ব্যক্তির আধিক্য স্থান, বস্তু ও সময় এসবের কোন কিছুই আল্লাহর কাছে গোপন নয়। দ্বিতীয়ত : যদিও আল্লাহ সব কাজের ক্ষমতা রাখেন কিন্তু তা সত্ত্বেও তিনি তাঁর প্রজ্ঞার বিপরীত কোন কাজ করেন না এবং আল্লাহর ইচ্ছা ও তাঁর প্রজ্ঞার মধ্যে কোন বৈপরীত্য নেই।
https://www.youtube.com/watch?v=MRA4XN8_mX0
https://www.youtube.com/watch?v=wt95QGdDzgs
https://www.youtube.com/watch?v=ol6CKiD76jI&t=306s
https://www.youtube.com/watch?v=I-IbDUqQ6XA
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ একমাত্র সত্য মাবুদ। আল্লাহ ছাড়া কোনো 'সত্য ঈশ্বর'/ 'সত্য উপাস্য' নেই। মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ তাঁর কর্মে-পরিচালনায়, প্রভুত্বে-কর্তৃত্বে, উপাস্যের যোগ্যতা-অধিকারে এক, অদ্বিতীয় ও অংশীদারমুক্ত। আল্লাহ্ তায়ালা আসমানে আরশের ঊরধে (সকল সৃষ্টি্র উরধে) সমুন্নত আছেন। আল্লাহকে জানতে হবে তাঁর সুন্দরতম নাম 'আসমাউল হুসনা' ও পরিপূর্ণ গুণাবলী (আসমা ওয়াস সিফাত) দ্বারা। পবিত্র কোরআন আল্লাহর বাণী। কোরআন মানবজাতির জন্য চূড়ান্ত প্রত্যাদেশ ও নির্দেশনা।
https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2019/09/25/818615














