আহা, কতো দিন ধলপহরের নতুন কোনো অচেনা শহরে বাস থেকে নেমে অচেনা গন্তব্যের উদ্দেশ্যে পকেটে হাত ঢুকায়ে হাঁটি না ..... #The_NightWanderer #diaries (at আমার পথচলা) https://www.instagram.com/p/CcdLqRqP4NJ/?igshid=NGJjMDIxMWI=
seen from France

seen from United States
seen from Morocco
seen from China

seen from Malaysia
seen from United States

seen from Malaysia
seen from United States
seen from Sweden

seen from Singapore

seen from Brazil

seen from Brazil

seen from Singapore
seen from Mexico
seen from Malaysia

seen from Indonesia
seen from China
seen from Türkiye
seen from China

seen from Canada
আহা, কতো দিন ধলপহরের নতুন কোনো অচেনা শহরে বাস থেকে নেমে অচেনা গন্তব্যের উদ্দেশ্যে পকেটে হাত ঢুকায়ে হাঁটি না ..... #The_NightWanderer #diaries (at আমার পথচলা) https://www.instagram.com/p/CcdLqRqP4NJ/?igshid=NGJjMDIxMWI=
#The_NightWanderer scribbles https://www.instagram.com/p/CPybRPGMqCG/?utm_medium=tumblr
#The_NightWanderer 's #traveljournal : এই সফরটা দ্বিতীয় ছাত্রজীবনে ক্লাস-পরীক্ষার ফেরে আটকায়ে গিয়ে কাম্লাগিরিমুক্ত বেকার জীবনেও কোনো সফরে যেতে না পারার ফাঁড়া কাটানোর মোক্ষম উপায় ছিলো। ডিইউএফএস'র একটা প্রতিযোগিতার চিটাগাং লেগের আয়োজনে পোলাপাইন একদিন আগেই রওনা দেয় আমার পরদিনের বাসের টিকেট করে রেখে। মাস্টার্সের প্রথম ট্রাইমেস্টার ফাইনালের শেষ পেপারটা পরদিন থাকায় বিকালে পরীক্ষাটা দিয়েই টিকেটটা যোগাড় করে বাসে উঠে পড়ি। পরদিন থেকে শুরু হয়েছিলো সদ্য পাওয়া ডিবিসি'র চাকরিটার প্রশিক্ষণকাল। নঈম ভাইকে সুন্দরমতো আগেই বলসিলাম যে, আমার ১৯ তারিখ পর্যন্ত সেমিস্টার ফাইনাল চলবে 😇 তো ভোরের আলো ফোঁটার আগেই চিটাগাং শহরের জিইসি মোড় এলাকায় বাস পৌঁছায়ে গেলে অন্য আরো কয়েক যাত্রীর সাথে বাস কাউন্টারেই অপেক্ষা করার সময় মশার কামড়ে অতিষ্ট হয়ে বাইরে একটু আলো ফোঁটা মাত্রই বের হয়ে পড়ি। চিটাগাং শহরের রাস্তাঘাট আমার খুব বেশি পরিচিত না। গুগল ম্যাপ তখনও বাংলাদেশের রাস্তায় স্ট্রিটম্যাপিং কার নামায় নাই। এদিকে পোলাপাইন সারারাত জেগে আড্ডা দিয়ে ভোরে ঘুমাতে যাওয়ার আগে আমি কতোদূর আসছি জেনে নিয়ে ঘুমাচ্ছে, ওদেরও ডিস্টার্ব করতে মন চাচ্ছিলো না। আবার রিকশাওয়ালাদের সাথে দামাদামি করার অভ্যাস ততোদিনে হাঁটাগ্রস্ত আমার অলরেডি নাই-ই হয়ে গেছে!!!!! অতএব, ব্যাকপ্যাকটা পিঠে ঝুলায়ে প্যান্টের পকেটে দুই হাত ঢুকায়ে নিজের দিকজ্ঞানের উপর ভরসা করে রেস্ট হাউজের ঠিকানা বরাবর হাঁটা শুরু করলাম। মোড়ে এসে চিটাগাং শহরের লোকাল বাস পেলাম একটা, ফাঁকা তাই ডেকে ডেকে যাত্রী তুলতেসে। কন্ডাকটরকে জিজ্ঞেস করলাম সেই বাসটা পাহাড়তলী (খুব ভুল না করে তজাকলে রেস্টহাউজ পাহাড়তলী এলাকাতেই ছিলো) যায় কি না। হ্যাঁ-সূচক জবাব পেয়েই মাথায় অসাধারণ একটা বুদ্ধি খেলে গেল!!!!! বাসটা যেহেতু আমি যেদিকে হাঁটছি সেই দিকেই যাচ্ছে, তার মানে আমি ঠিক রাস্তাতেই আছি। আর লোকাল বাসগুলা যেহেতু পথে নেমে গেছে তার মানে বাসগুলাকে ফলো করলেই আমি পাহাড়তলী পৌঁছায়েই যাব!!!!! এর মধ্যে পোলাপাইন আরেকটু ঘুমাবে, আর তারপর ওই এলাকায় পৌঁছায়ে আমি কল দিয়ে ওদের উঠায়ে গিয়ে রেস্ট হাউজে উঠব। নিজের সফরকালীন বিচারবুদ্ধির উপর আমার আস্থা বরাবরই অন্য যেকোনো সময়ের বিচারবুদ্ধির চেয়ে অনেক অনেক গুনে বেশি, তাই যেই ভাবা সেই কাজ। আমি ভাবসিলাম ঘণ্টাখানেক লাগবে জায়গামতো পৌঁছাতে। হাঁটতে হাঁটতে দেখি ৩৫ মিনিটের মাথায় আমি একদম রেস্টহাউজের সামনেই!!!!🤓 .....কতোদিন কোনো অচেনা শহরের রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াই না!!!!! এই #পিনিক তুমি বুঝবা না #গেঁদুরবাপ, কঠিন-তরল-বায়বীয় কোনো কিছুই এই পিনিকের ধারকাছ দিয়ে যায় না 😎😎😎😎😎 (at Chittagong City - চট্টগ্রাম শহর) https://www.instagram.com/p/CNxH89DMMMy/?igshid=1s81n64ju5ppx
.....ঠাণ্ডা বাতাস.....ঢেউয়ের শব্দ.....প্রশ্ন-উত্তর.....চিনি দেয়া এক কাপ রঙ চা.....প্রশ্ন-উত্তর.....ঢেউ.....প্রশ্ন-উত্তর.....ডাস্টবিনে টার্গেট মিস.....প্রশ্ন.....উত্তর.....ঢেউ.....প্রশ্ন.....উত্তর.....নিকেতন.....পথেই পড়বে। কী পথেই পড়বে?????.....ভাল্লাগতেসে......সবুজবাত্তির সৌন্দর্য অবলোকন.....চাঁদ আর আমি.....বাসস্টপ.....বাউন্ডারি দেয়াল.....বাসার গলি.....গেট.....শ্রোডিংগারের কুকুর.....বিস্কুটের দাম.....রেফারেন্স.....টক-মিষ্টি-নোনতা.....সাড়ে ১১টা.....ফ্রেশ.....রাত ১টা.....হাড়ি গরম.....হাড়ির টাল.....অ্যাসিড বৃষ্টি.....হাড়ি ফ্রিজে.....খেরোখাতা.....সকাল সাড়ে ৭টা.....দুপুর ১টা.....অদৃশ্য ক্রেইনে টানাহ্যাঁচড়া.....দুপুর ২টা ৫৮ মিনিট এবং রওনা। তারপরের ইতিহাস পুরাটা লিখলে ইন্সটাগ্রাম ঘুমায়া যায়!!!!! তবে এই বছরের #fullwolfmoon #fullmoonphase -টা যা যাচ্ছে না!!!!! এমন একেকটা ফুলমুন ফেইজের রেশ সারাবছর থাকলে #একজনমঙ্গলগ্রহেরপ্রাণীরদিনলিপি এই বছরই কম্পাইল করে বইমেলায় একটা বই ছেড়ে দেয়া যেতো। আর #the_nightwanderer saga তো আছেই চলমান..... (at আমার পথচলা) https://www.instagram.com/p/CKr3361Fz_b/?igshid=1sugatiuy1wk4
হুম, হাতিরঝিলের পার ধরে হেলেদুলে পায়ে হেঁটে পুরা এক চক্কর দিয়ে আসতে দুই ঘণ্টা ৫০ মিনিট লাগে.....#চন্দ্রগ্রস্ত #The_NightWanderer at #fullwolfmoon #wolffullmoon2021#wolffullmoon #fullmoon #fullmoonnight #fullmoonvibes #fullmoonmagic #fullmoonlight #fullmoonenergy #fullmoonintentions #fullmoonblessings #fullmoon🌕 (at আমার পথচলা) https://www.instagram.com/p/CKmsebAF1m0/?igshid=ifd2xmtfbsn
অতঃপর #The_NightWanderer উত্তর না পাইয়া একটার পর একটা এক্সপেরিমেন্ট চালায়া যাওয়ার ১০ বছর পূরণ করিয়াছে.....কাইল রাইতেও এক্সপেরিমেন্টের ঠ্যালায় সারারাত জেগে টানা তিন দিন চার-পাঁচ ঘণ্টা ঘুমায়ে ক্যাম্পাসে দৌড়াদৌড়ি করার পরের ঘুমের বাঁধ ভেঙে টেবিলের উপরেই এক ঘণ্টা ঘুমানোর পরে না পাইরা সকাল সাড়ে সাতটায় ঘুমাতে গিয়ে দুপুর একটার সময় উঠে আবার টেবিলে বসে গুঁতাগুঁতি শুরু করে মাত্র মাথার পোকা নামায়ে তারপর এখন ভাত খেতে যাব 🙆♀️ সারারাত-সারা বিকাল গানের রিহার্সাল করে গলা ভেঙে মাথাও ব্যথা শুরু হইসে এখন 🤦♀️ তবে কারো উৎসাহ পাওয়ার অপেক্ষা করার টাইম নাই, আমার যখনই মনে-মাথায় পোকা কিড়কিড় করবে তখনই এমন নানাবিধ এক্সপেরিমেন্ট চলতেই থাকবে 🙊🙈🙉😎 (at আমার পথচলা) https://www.instagram.com/p/CKEMKM_lfJL/?igshid=12y8n06ix48po
Keeping #The_NightWanderer's #travelgirl streak alive 😎 #offtoRangpur #forthefirsttime #TheNorth #thenorthiscalling #wintergetaway #traveladdict #traveldiaries #travelmore #traveloften #travelmoreoften #travelbag #travelbags #travellife #travelmoreworryless #traveldeep #traveldeeper #traveller #traveljournal #traveljunkie #travels #travelobsessed #onceayeargosomeplaceyouhaveneverbeenbefore গত চার বছরে এই প্রথমবার বছরের শুরুতে ছুটি নেয়া সংক্রান্ত মারামারি করতে হচ্ছে না অফিসের সাথে, বেকার জীবনের সবচেয়ে বড় শান্তি এইডাই (এবং একমাত্র শান্তি। পকেটে টেকা না থাকলে ছুটি দিয়া করুমডা কী?!?!?) 😅 বছরের শুরুতেই একটা নয়া জায়গায় পা ফেলতে পারলে ভ্রমণ বিষয়ক, জীবন বিষয়ক ব্যক্তিগত টার্গেট অ্যাচিভড। তাই পরে সারাবছরের হিসাব-কিতাব মনে শান্তি নিয়ে করা যায়। 🙊🙉🙈 বাচ্চাকালে ৩১ তারিখ রাতেই আরো বাচ্চাকাচ্চাদের সাথে নিয়ে রওনা হয়ে যেতাম পাহাড়-নদী-জঙ্গলের উদ্দেশ্যে। ইদানিং বয়স বাড়সে, ৩১ তারিখ রাতে বড়দের মতো কিছু উদযাপনের ব্যাপার-স্যাপার থাকে, তাই বছরের পয়লা দিনেই যাই আর কি 🤭😇 https://www.instagram.com/p/CJgjXwFFC1G/?igshid=1fjrmpvpm76vd
The younger days of #The_NightWanderer 🙂 I can't believe it’s already been 12 years!!!!! https://www.instagram.com/p/CG0K7C2FHIC/?igshid=j82r11qx3gp