#Throwback #throwbackphoto #throwbacemories #throwbackpic #throwbackwednesday #throwbacksummer #throwback2009 : ব্যাগে অটো ক্যামেরা, ওয়াকম্যান নিয়ে ঘুরে বেড়ানোর একটা অভ্যাস আমার অনেক আগে থেকেই ছিলো। আমি ফার্স্ট ইয়ারেও ব্যাগে ওয়াকম্যান, ক্যামেরা নিয়া ক্লাসে যাইতাম। ওয়াকম্যানে রেডিওতে বাংলাদেশ বেতারের বিশ্বসঙ্গীত বা ওয়ার্ল্ড মিউজিক নামে এক ঘণ্টার অনুষ্ঠানটা রেগুলার শুনতাম আমি। আর আমার ওয়াকম্যানে ক্যাসেট চালায়ে ডিপার্টমেন্টের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানও পার করে দেয়া হইসে অন্তত দুই বছর 😎 ক্যামেরাটা ব্যাগে থাকতো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার, উপলক্ষের ছবি তোলার জন্য। পরে আমাদের "ঢাকার বড় হওয়া এলিট পোলাপান"দের বিশাল গ্রুপে (আমি এখনও ভাবি এই জায়গায় আমি সেট হইয়া জীবনের তিন/চারটা বছর ত্যানা ত্যানা ক্যান করসিলাম!!!!!) "আইবিএ'র ছাত্র তুষার" নামে মিশে যাওয়া ভুয়া পরিচয়ের একটা ফটকাবাজ আমার ক্যামেরা চুরি করসিলো, এবং সেটা গ্রুপের সবার টের পেতে আরো বছরখানেক লাগসিলো সেই চোর আরো কয়েকজনের মোবাইল ফোনসহ টাকাপয়সা চুরি করার পরে। তো এর বছর তিন/চার পরে প্রথম ডিজিটাল অটো ক্যামেরা প্রথমটা কেনার পরেও আবার ব্যাগে ক্যামেরা নিয়া ঘুরতাম, আর মাসখানেক পর পর পুরানা ছবি ডিভিডি'তে সেইভ করে রেখে দিতাম। ওই ডিভিডিগুলার মধ্যে থেকে মধুর ক্যান্টিনের কতোগুলা ছবি বাইর হইসে 😁২০০৯ সালে ডিজিটাল অটো ক্যামেরাটা ব্যাগে নিয়ে ক্যাম্পাসে গেসিলাম ওই আমলে বাংলা একাডমী প্রাঙ্গনে ১০ দিনব্যাপী যে বৈশাখী মেলা চলতো সেখানে এটা-সেটা ছবি তুলব বলে। সকালে কামলাগিরি সেরে বিকালে মেলায় যাওয়ার আগে দুপুরে মধুর ক্যান্টিনে আড্ডা দিতে বসছিলাম অবশ্যই। সেই ফাঁকে মধুর ক্যান্টিনের আনাচ-কানাচের ছবিগুলা। (at Modhur Canteen, Dhaka University Campus) https://www.instagram.com/p/CN7JJomsuhr/?igshid=1kc22t61q16pj