রাজ্যসভায় বিকাশকে হারাতে তৃণমূলের চ্যালেঞ্জ
New Post has been published on https://sentoornetwork.com/5th-rs-seat-to-be-contested-in-wb/
রাজ্যসভায় বিকাশকে হারাতে তৃণমূলের চ্যালেঞ্জ
বিশেষ সংবাদদাতা : এর ফলে কলকাতার প্রাক্তন মেয়রের জয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিল। আচমকা তৃণমূল শিবির থেকে প্রাক্তন বিধায়ক দিনেশ বাজাজকে নির্দল প্রার্থী করে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকাশকে হারানোর জন্য তৃণমূলের অাদাজল খেয়ে নামার কারণ চিটফান্ড কাণ্ডে বিকাশ ভট্টাচার্য আইনজীবী হিসাবে কংগ্রেস ও বামেদের পক্ষে সুপ্রিম কোর্টে অাইনি লড়াই করেছেন বহুবার। এটা তৃণমূলের গাত্রদাহের কারণ। বাম ও কংগ্রেস বিধায়কদের সমর্থনে বিকাশের জয় এমনিতেই হাসিল করা সম্ভব। জিততে হলে তাঁর চাই ৪৯টি ভোট। বামেদের বিধায়ক সংখ্যা ২৯ এবং কংগ্রেসের বিধায়ক ২৮ জন। প্রয়োজনের তুলনায় ৮টি ভোট বেশি হলেও সন্দেহ বেধেছে অন্যত্র। সাত জন কংগ্রেস বিধায়কের ভোট আদতে বিকাশ পাবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল পিছন থেকে কলকাঠি নাড়ছে বিকাশকে হারাতে। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এ মাসের শেষে ভোটগ্রহণ।















