১০ই মার্চ ১৯৭১ সমগ্র পূর্ব পাকিস্তানে অর্থাৎ ঢাকা, টঙ্গী, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনাসহ প্রদেশের বিভিন্ন স্থানে বিচিছন্নভাবে হরতাল পালিত হতে থাকে। শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক সহ সকল পর্যায়ের জনগন আন্দোলনে যোগ দেয়। তন্মধ্যে, রাজশাহীতে জারি করা কারফিউকে উপেক্ষা করে দিনাজপুরের কৃতি সন্তান মোঃ ওবায়দুল হক এর পরিচালনায় রাজশাহী বিশ্ববিদালয় হতে ছাত্র সংগ্রাম পরিষদের দাবি আদায়ের লক্ষ্যে একটি মিছিল বের করেন।









