ভাটপাড়া নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের
New Post has been published on https://sentoornetwork.com/bjp-chief-dilip-criticises-tmc-on-bhatpara/
ভাটপাড়া নিয়ে তৃণমূলকে তোপ দিলীপের
নিজস্ব সংবাদদাতা : ভাটপাড়া পুরসভা নিয়ে তৃণমূল নেতৃত্ব আদালতে নাজেহাল হওয়ায় রাজ্য বিজেপি নেতৃত্ব খুশি। শুক্রবার ডিভিশন বেঞ্চ তৃণমূলের আবেদন পিছিয়ে দেয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “তৃণমূল অনৈতিকভাবে ভাটপাড়া পুরসভা দখল নিয়েছে। পিছনের দরজা দিয়ে ক্ষমতা কায়েম করতে চেয়েছে।” ভাটপাড়া পূরসভা তৃণমূল কংগ্রেসের পুনর্দখল নিয়ে এই ভাষাতেই সমালোচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি কথায়, “ওরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা কায়েম করতে গিয়েছিল। বাকি পুরসভাতে যেভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করেছে ভাটপাড়ায় সেটাই করার চেষ্টা করেছে। কিন্তু তাঁর দাবি ভাটপাড়া বিজেপির হাতেই ছিল বিজেপির হাতেই থাকবে। আদালত তা সময়মতো বিচার করবে। ” অন্যদিকে, আসন্ন পুরো ভোট নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। “আগামী পুরভোটে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে আবার শিক্ষা দেবে। ” শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করেন। পাশাপাশি, নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি প্রভাব পুরভোটে পড়বে বলেও নিজের অভিমত ব্যক্ত করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ। ইতিমধ্যেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের তিন জেলার বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, প্রশান্ত কিশোর। সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “বিজেপি সর্বশক্তি দিয়ে পুরো ভোটের লড়াই করবে। কর্মী, সংগঠনের জেরেই লড়াই হবে। আমাদের কোনও ভাড়া করা লোকের পরামর্শ দরকার নেই। ” তবে, প্রশান্ত কিশোরের বিষয় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার তাই এই ব্যাপারে তিনি মন্তব্য করতে চান না বলে জানান।










