কোটা বিরোধী আন্দোলনে ইন্ডিয়ান ছাত্ররা
ইন্ডিয়ার অসংখ্য সাধারণ ছাত্র ও এ্যক্টিভিষ্টরা এবার দারুণভাবে আমাদের পালস ধরে ফেলেছেন। ফলে পিপল টু পিপল একটা মৌলিক মেলবন্ধনের সম্ভাবনা প্রবলভাবে দৃশ্যমান। সাধারণ মানুষের এ ধরনের বোঝাপড়া এগিয়ে নিতে পারলে আদতে লাভবান হবে দুই দেশের মানুষ। অন্যদিকে এসব মানবিক সহমর্মিতা, এতদিনের শেখানো বুড়ো ইতিহাসের বয়ানকে ধূলিসাৎ করে দিতে পারবে ভবিষ্যতে। দুই রাষ্ট্রযন্ত্রের মাঝে প্রভুভৃত্যের যে অসম সম্পর্ক কেউ কেউ স্থাপন করেছেন; ইন্ডিয়ান তরুণদের স্লোগান সরাসরি সেই বোঝাপড়াকে চ্যালেঞ্জ করেছে। নির্দিষ্ট স্লোগানটাতে সারবস্তু যথেষ্ট।
এই বোঝাপড়া এখন খুবই প্রাথমিক পর্যায়ে। সূচনা মাত্র। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় কিনা; ভাবার আছে। অনানুষ্ঠানিক হলেও এই মৌলিক বোধের ঐক্য ধরে রাখতে হবে। রাজনৈতিক ফন্দিফিকিরের বন্ধুত্বের বিপরীতে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব উপমহাদেশের সহজ মানুষের ভাতৃত্ববোধ বিশ্বাসকে চাঙ্গা করুক। এতদিনের পানির হিস্যা, সীমান্তে ফালানির নিথর দেহ পেড়িয়ে এগিয়ে যাওয়া মোটেও সহজকাজ নয়। তবে শেষ পর্যন্ত মানুষের বোঝাপড়া হলে মানুষই অনেকটা বাঁঁচবে। তারুন্যের বোঝাপড়া চাঙ্গা করতে আপনার আমার সবার কিছুনা কিছু করার আছে।
🇧🇩🇮🇳











