খুব সুন্দর একটা পটভূমি আঁকার চেষ্টা করেছেন পরিচালক| তার জন্যে প্রয়োজনীয় সমস্ত উপকরণ প্রাণ দিয়ে সাজিয়েছেন| গল্পের প্রেক্ষাপট অনুযায়ী দৃশ্যায়ন| খুব সুন্দর।টার্কির মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য্য বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ প্রশংসার দাবি রাখে|ছবির গান মন ছুঁয়ে যায়| অরিজিৎ সিং এর কন্ঠে " ঠিক এমন এভাবে" এবং "তোমাকে চাই" অনবদ্য ,যদিও গুন্জন ছবির গান মৌলিক নয়
নিন্দুকের সমস্ত তীক্ষ্ন মন্তব্য মাথায় রেখেও একথা স্বীকার করতেই হচ্ছে যে,,,,,গানের দৃশ্যায়ণ যথাযথ , "চাইলে" গানটিতে আরবি শব্দের ব্যবহার গানটিতে অন্য মাত্রা যোগ করেছেএবং সর্বোপরি অরিন্দম এর কন্ঠে " বল না রে মন " গানটি অত্যন্ত সুন্দর এবং মনোহর।
এবার আসা যাক গল্পে...পুরো সিনেমাটি দাড়িয়ে আছে একটি চরিত্রের ওপর...কবীর..একটি নিষ্পাপ সুন্দর ফুটফুটে কিশোর নিজের স্নেহের ভাইকে রক্ষার তাগিদে কি ভাবে জড়িয়ে পড়ে অন্ধকার দুনিয়ার সাথে,এ গল্প শুধু তা নিয়ে নয়, সেই কবীর,গুরু হয়েও কি ভাবে নিজের সাথে প্রতি মুহূর্তে দ্বন্দ্বে লিপ্ত ? কি ভাবে নিজের সর্বস্ব উজাড় করে ভালোবেসেও ভাগ্যের কঠোর পরিহাসের শিকার সে তার ভালোবাসার মানুষটার চোখে নিজের সম্পর্কে গড়ে ওঠা ভুল ধারণা গুলোর অবসানে "ভদ্রলোকের মতো শেষ নিঃশ্বাসেও " আপামর দুনিয়াকে কাদিয়ে যায় এ গল্প তার,,,, হ্যা,,,,প্রচুর ফাক রয়েছে পুরো ছবিটা জুড়ে।
নায়িকার প্রথম দৃশ্যে antiseptic lotionটা কিছুটা বেমানান...কবীর এর চরিত্রে শুধু মাত্র য়শ কেই ব্যবহার করা যেত... কুকুরের সাথে দৃশ্যটির অবতারনার দরকার কেন হলো বোঝা যায়নি।
অজয়ের আত্মা যখন কবীরের অবচেতনে ওর সামনে, রুহীর উপস্থিতিতেও অজয় এতটা স্পষ্ট না হলেও ভালো হতো আশা করি।
বাকিরা প্রত্যেকে নিজের জায়গায় যথাযথ..আলাদা করে বলতেই হচ্ছে গুটির কথা..অসামান্য সুন্দর সাবলীল এবং দূর্দান্ত স্বাভাবিক অভিনয়ের ছাপ রেখেছেন সৌরভ...মিমি যথার্থ।
আসবো য়শ এর প্রসঙ্গে বড় পর্দায় তার প্রথম ছবিতে বরং ২০০ ভাগ দিয়েছেন তিনি। তার উপস্থিতিতে..তার বাচিক ভঙ্গিতে...তার সমস্ত শারীরিক অনুভূতি দিয়ে করা দক্ষ অভিনয় বাধ্য করবে শেষ পর্যন্ত সিনেমাটি উপভোগ করতে, এবং শেষ মূহুর্তে তার চোখের জলে দর্শক বাধ্য হবেন,,,,একবাক্যে এটুকু স্বীকার করে নিতে..যশ রূপে নতুন এক তারার আবির্ভাব হলো বাংলা চলচ্চিত্র জগতে।
পরিচালক এই পুরো ছবির জন্যে অভিবাদন পান বা নাই পান,,,,,,,নতুন এই হিরে টিকে দুনিয়ার দরবারে উন্মোচনের কারণে অবশ্যই প্রশংসা পাবেন|