Seoclerks http://tutorials-bangla.blogspot.com/2020/09/seoclerks.html

roma★

Andulka

ellievsbear
Lint Roller? I Barely Know Her

shark vs the universe
"I'm Dorothy Gale from Kansas"
RMH
almost home
Show & Tell
🪼
occasionally subtle
taylor price
KIROKAZE

Origami Around
Sweet Seals For You, Always
No title available

Love Begins
Claire Keane
Keni
sheepfilms

seen from Canada
seen from United Kingdom
seen from Bangladesh
seen from Vietnam

seen from Brazil
seen from Japan

seen from United States
seen from Vietnam

seen from Malaysia

seen from United States
seen from United States

seen from United States

seen from United States
seen from Brazil
seen from United States
seen from France
seen from Ecuador

seen from United States

seen from Singapore
seen from Brazil
@tutorialsbangla
Seoclerks http://tutorials-bangla.blogspot.com/2020/09/seoclerks.html
Seoclerks http://tutorials-bangla.blogspot.com/2020/09/seoclerks.html
দৈনিক ইত্তেফাক পত্রিকা- ই পেপার পড়তে চাই http://www.tutorialsbangla.com/2019/08/ittefaq-epaper-online.html
দৈনিক ইত্তেফাক পত্রিকা- ই পেপার পড়তে চাই http://www.tutorialsbangla.com/2019/08/ittefaq-epaper-online.html
প্রথম আলোর একটি একটি ই-পেপার ছিল যেখান থেকে আমরা চায়ের কাপ হাতে কাগজের পত্রিকা পড়ার অনুভূতি পাওয়ার চেষ্টা করতাম। এখন ঐ পত্রিকা টাকা ছাড়া পড়া যায় না। ভরসা তাই ইত্তেফাকের ই-পেপার। যেহেতু ইত্তেফাক পত্রিকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক এবং অসংখ্য আজেবাজে অনলাইন পত্রিকার ভিড়ে আমরা এই পত্রিকার উপর এখনো আস্থা রাখি তাই ওদের epaper আপনাদের জন্য এখানে embed করে দিচ্ছি-
আমার কিন্তু ভালোই লাগে এই পত্রিকা পড়তে। কিছুদিন আগে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিজ্ঞাপন দেখতে আমরা ইত্তেফাকের এই পত্রিকার শরণাপন্ন হয়েছিলাম। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই পত্রিকাটি পাঠকদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে বা, এখন পারছে সেটি একটি প্রশ্নবিদ্ধ বিষয়। আমাদের এই ভরসা আছে এখনো যে এখানে মিথ্যা সংবাদ পাব না। ভুল শিরোনাম দিয়ে পাঠকদের অশ্লীলভাবে আকর্ষণ করার ব্যর্থ চেষ্টা এখানে চলবে না।
জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড করা যায় কিভাবে? http://www.tutorialsbangla.com/2019/07/download-birth-certificate-application-form.html
জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড করা যায় কিভাবে? http://www.tutorialsbangla.com/2019/07/download-birth-certificate-application-form.html
জন্ম নিবন্ধন করাটা বিভিন্ন কারণে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জাতীয় পরিচয় পত্র দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু এটি পেতেও জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন আছে। আমরা আপনাদের আবেদন ফরমের ডাউনলোড লিংক দিয়ে দেব যার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
কি কাজে লাগে যে আমি জন্ম নিবন্ধন করবো?
স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটের তথ্য অনুসারে- পাসপোর্ট, বিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ট্রেড লাইসেন্স, গাড়ীর লাইসেন্স, ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন ধরণের লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন করাটা প্রয়োজন।
আবেদন ফরম ডাউনলোড লিংক
যে হাসপাতালে শিশু জন্মগ্রহণ করেছে তার ছাড়পত্র/সার্টিফিকেট লাগবে আবেদন করার জন্য। জন্মের অনেক পরে করতে হলে- জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/এস এস সি সনদের ফটোকপি এবং চারিত্রিক সনদপত্র(চেয়ারম্যানের সার্টিফিকেট ) লাগবে। নিচের লিংক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন-
অনলাইন আবেদন ফরম
অনলাইনে আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি দাখিল করতে হবে। আবেদনের পরে পাওয়া প্রিন্ট কপি নিবন্ধন অফিসে দাখিল করতে হবে
বিদেশে জন্ম হলেও জন্ম নিবন্ধন করা যাবে। সেক্ষেত্রে স্থায়ী দেশী ঠিকানায় কিংবা, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে করা যাবে।
তথ্যসূত্রঃ http://br.lgd.gov.bd/ এবং http://bris.lgd.gov.bd/(এই সাইট দুটি সরকারি ওয়েবসাইট। এখানে নিবন্ধন আর এর আবেদন নিয়ে আরো বিস্তারিত তথ্য পাবেন)
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কি? http://www.tutorialsbangla.com/2019/07/election-process-of-us-president.html
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কি? http://www.tutorialsbangla.com/2019/07/election-process-of-us-president.html
মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আছে বলে এটি ভাববেন না যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের মত ওদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়। কিভাবে USA তে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সেটি জানতে হলে এই লেখাটি পুরোটা পড়ুন।
প্রেসিডেন্ট হওয়ার জন্য কি যোগ্যতা লাগে?
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে কাউকে রাষ্ট্রপতি হতে হলে তাকে তিনটি শর্ত পূরণ করতে হয়-
স্বাভাবিকভাবে USA তে জন্ম নেয়া কোন নাগরিক
কমপক্ষে ১৪ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে
অন্তত ৩৫ বছর বয়স হতে হবে
এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি। স্বাভাবিকভাবে জন্ম নেয়া বলতে এমন কাউকে বুঝায় যে USA এর নাগরিকত্ব নিয়ে জন্ম নিয়েছে, জন্মের পরে নাগরিকত্ব নেয় নি। অন্য দেশে জন্ম নেয়া কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না, তাঁর পিতামাতা যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি
'ইলেক্টোরাল কলেজ' নামে একটি পদ্ধতিতে নির্বাচকদের ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে না।
কয়েকটি ভাগে ভাগ করে বিষয়গুলো ব্যাখ্যা করি-
পার্টি কর্তৃক স্টেটে নির্বাচনঃ ৩৪ টি স্টেটে প্রাইমারি ইলেকশন হয় আর বাকি ১৬ টি স্টেটে হয় Caucus.
প্রাইমারি ইলেকশনের ক্ষেত্রে পার্টি মেম্বাররা ভোট দিয়ে তাদের স্টেটে পার্টির প্রার্থী নির্বাচন করে। এটিও যেমনটা ভাবছেন তেমনটা সব জায়গায় হয় না। চার রকম প্রাইমারি নির্বাচন হয়- ক্লোজড প্রাইমারি, সেমি ক্লোজড প্রাইমারি, ওপেন প্রাইমারি আর সেমি ওপেন প্রাইমারি।
বাকি ১৬ টি স্টেটে ককাস হয়। এটি ব্যাখ্যা করা দরকার- এখানে নিবন্ধনকৃত সদস্যরা কোন একটি শহরে একটি মিটিং আয়োজন করে এবং ভোট দিয়ে ইলেক্টোরাল কলেজ সদস্য নির্বাচন করে।
প্রতিটি দলের ন্যাশনাল কনভেনশন
যখন প্রাইমারি এবং ককাস শেষ হয় তখন এই নির্বাচিত প্রার্থীদের নাম রাজনৈতিক দল দুটি জনগণের কাছে ঘোষণা করে
এই সম্মেলনে যারা আসে সেইসব নির্বাচিত প্রতিনিধিরা নিজেদেরকে ভোট দিয়ে কার ভোট বেশী সেটি গণনা করে এবং তারা পার্টির নমিনেশন পায়।
নমিনেশন পাওয়া প্রার্থীরা একই দিনেই তাঁর ভাইস প্রেসিডেন্ট কে হবে সেটি ঠিক করে ফেলে
এরপর শুরু হয় সাধারণ নির্বাচন। সাধারণত নভেম্বরে নির্বাচন হয়, প্রাইমারি, ককাস এবং ন্যাশনাল কনভেনশনের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নিয়ে সাধারণ নির্বাচন হয়।
সাধারণ নির্বাচন
জনগণ প্রেসিডেন্ট বা, প্রধানমন্ত্রী নির্বাচন করে না। তারা নির্বাচন করে ইলেক্টর, যারা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে।
দেশের প্রতিটি স্টেটে জনগণের ভোটে একজন করে প্রেসিডেন্ট এবং একজন করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এছাড়া তারা ইলেক্টোরাল কলেজের জন্যও ভোট দেন।
প্রতিটি স্টেটে এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়াতে এই নির্বাচনের মাধ্যমে ইলেক্টরাল কলেজ গঠিত হয়। জনগণ কার্যত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটার নির্বাচিত করেন এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের পছন্দের কথা জানানোর সুযোগ পান।
কমপক্ষে ২৭০ ইলেক্টোরাল যে পাবে সেই নির্বাচিত হবে। জনগণ যাকে পছন্দ করে তাকে ইলেক্টোরাল কলেজের সদস্যরা ভোট দেয়ার প্রতিশ্রুতি হয়ত দেবে, তবে সে নির্বাচিত নাও হতে পারে।
ইলেক্টোরাল কলেজ
এই নির্বাচন সাধারণত ডিসেম্বরে হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান নির্মাতারা ইলেক্টোরাল ভোটের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট চায়, জনগণের প্রিয় প্রার্থী না হলেও চলবে।
৫০ টি স্টেটের মাঝে ওয়াশিংটন ডিসিতে আছে ৫৫ টি ভোট, মোট ভোট ৫৩৮
আবার একটি স্টেটে যদি কেউ জয়ী হয়, সে ঐ স্টেটের সব ভোট পেয়েছে বলে বিবেচিত হয়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে ওয়াশিংটন ডিসির বড় ভূমিকা থাকে
অর্ধেক অর্থাৎ ২৭০+ ভোট পেলেই সে নির্বাচিত হয়
যদি কোন প্রার্থী ২৭০ ভোট না পায় সেক্ষেত্রে House of Representative এর সদস্যরা রা ভোট দেয়।
ব্যাখ্যা নিয়ে সংশয় থাকলে বা, ভুল মনে হলে কমেন্ট করে জানান- আমরা আবার এটি পর্যালোচনা করে দেখি। ভুল হলে সংশোধন করে দেই। বরাবরের মত এখনেও সঠিক তথ্য দিতে চেষ্টা করেছি, ভুল থাকতেই পারে না এই দাবি করছি না।
তথ্যসূত্রঃ ClearIAS
চিরতরে খুশকি দূর করার উপায়- আমি যেভাবে করেছি সেটা জেনে নিন http://www.tutorialsbangla.com/2019/07/how-to-remove-dandruff-from-hair.html
চিরতরে খুশকি দূর করার উপায়- আমি যেভাবে করেছি সেটা জেনে নিন http://www.tutorialsbangla.com/2019/07/how-to-remove-dandruff-from-hair.html
আমি এই বিষয়ের কোন বিশেষজ্ঞ নই, তবে শীতকালে আমার মাথায় প্রচুর খুশকি হত যা আমি চিরতরে দূর করতে সক্ষম হয়েছি। আমার মাথায় যখন খুশকি ছিল তখন আমি কয়েকটি পদ্ধতি নিয়ে বেশ ঘাটাঘাটি করেছি, এরপর একটি পদ্ধতিকে ভালো মনে করেছিলাম এবং সেটি করে এখন পুরোপুরি মুক্তি পেয়েছি।
পেয়াজের রস, শ্যাম্পু, লেবুর রস, টকদই, অলিভ অয়েল, মেথি, ডিমের সাদা অংশ, তেঁতুল ইত্যাদি বিভিন্ন ধরণের সমাধান মানুষের কাছে পাবেন- আমি আসলে জানি না কোনটা কতটা কার্যকরি
খুশকি হওয়ার কারণ কি?
এটি মূলত মাথার লোমকূপে ময়লা জমে হয়। এটাতে ছত্রাকের প্রভাব রয়েছে।মাথার চুলে নিয়মিত শ্যাম্পু করার অভ্যাস যাদের রয়েছে তাদেরও অনেক ক্ষেত্রে খুসকি হতে পারে, সেখানে অন্য কোন কারণে ছত্রাকের আক্রমণ ঘটে বলেই খুশকি হয়। নাকের ছিদ্র, ভ্রু এইসব জায়গায়ও খুসকি হতে পারে- আগে জানতেন কি?
আমি যেভাবে দূর করলাম
প্রথমে বিভিন্ন Anti-Dandruff শ্যাম্পু ব্যবহার শুরু করেছি। পরে লেবুর রসও ব্যবহার করে দেখেছি , কাজ হয় না। পরে কিটোকোনাজল যুক্ত শ্যাম্পু ব্যবহার করে খুসকি থেকে মুক্তি পেয়েছি। দুই বোতল সিলেক্ট প্লাস(এটাতে কিটোকোনাজল আছে) ব্যবহার করার পরে এখন সাধারণ খুসকিরোধী শ্যাম্পু ব্যবহার করছি, কোন সমস্যা নেই।
বাজারের সাধারণ দোকানগুলোতে খোঁজ করলেই সম্ভবত এই শ্যাম্পু পাবেন, তা না হলে ওষুধের দোকানে খুজতে পারেন
যাদের কিটোকোনাজল যুক্ত শ্যাম্পু(অন্তত ৩ মাস) ব্যবহারের পরেও খুসকি সারছে না তাদের উচিত ডাক্তার দেখানো।
আমি আমার শুরু করার অভিজ্ঞতা থেকে বলি ব্লগস্পটের চেয়ে ওয়ার্ডপ্রেস অনেক সহজ, তাই কিভাবে শুরু করবেন এই চিন্তাটাই বাদ দেন। ফ্রিতে যে ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহার করা যায় ঐটাতে অনেক সীমাবদ্ধতা আছে, ঐটা দিয়ে বোঝার চেষ্টা না করাই আমার মতে ভালো।
একটি হোস্টিং নিয়ে নিন
যেকোন একটি হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে শুরু করে দিন। প্রথমে টাকা দিয়ে হোস্টিং কিনবেন, এরপর Softaculous ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন, ব্যাপারটা খুব সহজ(ইউটিউব তো আছেই)।
হোস্টিং কেনার আগে ভালো স্পিড পাবেন কি না সেটা নিশ্চিত হয়ে নেবেন। Sitegroud, Bluehost এদের হোস্টিং ভালো। বাংলাদেশের ভিজিটর যদি আপনার টার্গেট হয় তাহলে চেষ্টা করবেন বাংলাদেশের ডাটা সেন্টার ব্যবহার করতে- এজন্য Cloudflare বা, বাংলাদেশী ডাটা সেন্টার নিলেই হবে- অনেক ভালো স্পিড পাবেন। Xeonbd এর টা আমি ব্যবহার করেছি, খুব ভালো স্পিড- ওদের সার্ভিসও খুব ভালো(ওদেরটা নিলে BD Data Center নেবেন)।
প্রথমে কমদামে হোস্টিং নিয়ে উপরের ভিডিওর মত করে Wordpress ইনস্টল করে, এরপর Dashboard(domain name/wp-admin এ ড্যাশবোর্ড পাবেন) এ সব Theme আর Plug In এর কারসাজি। একটি সুন্দর দেখে থিম নিয়ে নেবেন। আপনার যে ধরণের সুবিধা সাইটে যোগ করতে ইচ্ছা হয় Add Plug in এ গিয়ে সেটা লিখে সার্চ দেবেন, পেয়ে যাবেন।
আমি যেদিন প্রথম শুরু করেছিলাম, একটি বাজে হোস্টিং এর বিদেশী বাজে ডাটা সেন্টার দিয়ে শুরু করেছিলাম। তবে প্লাগ ইন আর থিম দিয়ে একদিনেই ভালো(দেখতে সুন্দর) একটি ওয়েবসাইট তৈরি করতে পেরেছিলাম।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস থেকে দূরে থাকবেন কেন, এখনই শুরু করে দিন। এই সাইটটি ব্লগস্পটে তৈরি করা, আমার ওয়ার্ডপ্রেসের সাইটও আছে।