চুকনগরে ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় কবর থেকে লাশ উত্তোলন চুকনগরে হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তারের অবহেলায় নব জাতকের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে লাশ কবর থেকে তুলে সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











