১২৪৯ সালের ১৩ই জুলাই রাজ্যাভিষেক হয় স্কটল্যান্ডের রাজা তৃতীয় আলেকজান্ডারের। তিনি ১২৪৯ সাল থেকে আমৃত্যু (১২৮৬) স্কটল্যান্ডের রাজার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি তাঁর পিতার মৃত্যুর পর মাত্র ৭বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। ১৭৯৩ সালের ১৩ই জুলাই ইংল্যান্ডের নর্থঅ্যাম্পটনশায়ারের হেলপ্সটনে জন্মগ্রহণ করেন ইংরেজি কবি জন ক্লেয়ার। তিনি তাঁর রচনায় গ্রামের মানুষের দুঃখকষ্ট এবং ভাঙ্গন তুলে ধরতেন, আর এইজন্যই…










