সম্ভবতঃ এটাই এই দফায় সর্বশেষ #মধ্যরাতেরআর্টঅ্যাটাক । এক দিকে ঘুমন্ত মহল্লা কাঁপায়ে #2chellos এর বাজানো স্মেলস লাইক টিন স্পিরিট, ইউ শুক মি অল নাইট, এভরি টিয়ারড্রপ ইজ আ ওয়াটারফল, উইদ অর উইদাউট ইউ, হিউম্যান নেচার, ফিল্ডস অভ গোল্ড চলছে, আর আমি হঠাৎই এই দফার লকডাউনের গুহাবাসের শেষ রাতটা কাটাতে গতবছর ঠিক এই দিনেই তোলা ঝকঝকে রৌদ্রজ্বল দিনের বিকেলে ক্যামেরায় তোলা ছবিটাকে নিজ হাতে খাতার পাতায় তুলছি। এমন রাতগুলা আবার কবে পাওয়া যাবে তা জানার উপায় আপাততঃ নাই। তবে এই রাতগুলোর গল্পগুলা ধরে রাখার জন্য শুধু কথা ছাড়াও আরো অনেক পথ খুঁজে নিচ্ছি ইদানিং। এই খোঁজ আর চেষ্টা চলবেই, আর সাথে চলবে @the.nightwanderer.forever এর পথচলা। রাত ১২টা বাজতেই খোমাকিতাবের অন দিস ডে'তে ছবিটা দেখেই এই রাতের কর্মসূচি কী হবে তা সিদ্ধান্ত নেয়া সারা। তার ওপর আবার আজকে #throwbacktuesday 💁♀️ তা-ও এটা ওটা সেটা করতে করতে খাতা খুলে বসা হলো রাত দেড়টার দিকে সম্ভবত। বহুত ক্ষণ ধরে ম্যালা ধৈর্য্য নিয়ে হ্যাচিং শেষ করে ছায়ার ব্যবস্থা তো করলাম, কিন্তু সূর্যের আলো দিব ক্যাম্নে?!?!? তো গুরু বললেন, পেন্সিলের কার্বন দিয়ে আকাশ ঢেকে দাও!!!!! আমিও তা-ই করে দেখি রৌদ্রকরোজ্জ্বল দিন আমার ছবি হয়ে গেছে সারাদিন বৃষ্টি হওয়ার মেঘলা একটা দিনের ছবি🤦♀️ অতএব আবার সব পেন্সিলের কালি ইরেজারে ঘষায় তুলে রঙ পেন্সিল দিয়ে গাছপালা, ঝোপঝাড়, আকাশ, দালান সব রঙিন করে তবেই শান্তি 🙆♀️ ..... যদিও রৌদ্র করোজ্জ্বল দিনের সূর্যটারই ব্যবস্থা করা যায় নাই ছবিতে 🙉🙊🙈 আগামী বছর যদি বেঁচে থাকা হয়, তাহলে দিনটাকে আর রাতটাকেও, আবারও ধরে রাখার সুযোগ মিলে গেলে আরেকবার এই ছবিটাই আঁকব আশা করি। যদি বেঁচে থাকি ..... (at আমার পথচলা) https://www.instagram.com/p/CSX7_wYpjI1/?utm_medium=tumblr









