দাঙ্গার মাঝে জন্ম নিল নতুন জীবন
New Post has been published on https://sentoornetwork.com/new-life-in-rioting-delhi/
দাঙ্গার মাঝে জন্ম নিল নতুন জীবন
নিজস্ব সংবাদদাতা: পেটে লাথি খেয়েও মা জন্ম দিলেন এক নবজাতককে। এই পৃথিবীর আলো দেখালেন। উত্তর পূর্ব দিল্লির করল নগরে শাবান পারভিন নামে এক ৩০ বছরের যুবতী জন্ম দিলেন তাঁর সন্তানকে। সংবাদ সূত্রে খবর, এম এস পারভিন তাঁর স্বামী এবং দুই সন্তানকে নিয়ে যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন কিছু মানুষ ঢুকে পড়ে তাঁদের বাড়িতে। তাঁর শাশুড়ি মা ছিলেন পাশের ঘরে। হঠাৎ উত্তেজিত জনতাকে দেখে স্বামী এগিয়ে আসেন। কিন্তু তাঁকে ধরে মারধর শুরু করে জনতা। তখন আসন্ন প্রসবা পারভিন এগিয়ে আসেন, তাঁর তলপেট লক্ষ করে লাথি মারে একজন। শাশুড়ি আড়াল করতে আসেন পুত্রবধূকে তিনিও আক্রান্ত হন। পরে তাঁদের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরে পারভিনকে নিয়ে তাঁর পরিবার হাসপাতালে যায়। এবং সেখানে তিনি একটি সন্তান প্রসব করেন। পারভিনের শাশুড়ি নাসিমা জানিয়েছেন, তাঁরা ভাবেননি পারভিনের সন্তান বাঁচবে, কিন্তু ঈশ্বরের কৃপায় সে বেঁচেছে। তাই তাকে সবাই ‘মিরাকল বেবি’ বলে ডাকছে। পরভিনদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে , তাঁদের পরিবার দুই দশকের বেশি সময় ধরে রয়েছে এখানে। আগুনে সব পুড়ে গেছে। নতুন অতিথিকে নিয়ে হয়ত আত্মীয়ের বাড়িতে উঠবে , আবার সব সাজিয়ে নেবে তারা।
ছবি সৌজন্যে: গুগল
আরও খবর পড়ুন : দাঙ্গার আগুনে মাকে হারিয়েও বিদ্বেষ বিষ নেই সালমানির মনে












