অ্যালেন্সা আসছেন চলতি সপ্তাহেই, অ্যাকোস্টার আসতে সামনের সপ্তাহ
New Post has been published on https://sentoornetwork.com/alensa-is-coming-this-week-next-week-accorster-is-coming-in-eastbengal-club/
অ্যালেন্সা আসছেন চলতি সপ্তাহেই, অ্যাকোস্টার আসতে সামনের সপ্তাহ
এ-সপ্তাহের শেষে চলে আসার কথা বেঙ্গালুরু এফসি-তে আইএসএল খেলা ভিক্টর অ্যালেন্সার। লালহলুদে খেলা যাওয়া কোস্টারিকান বিশ্বকাপার জনি অ্যাকোস্টা ভিসার জন্য আবেদন করে দিয়েছেন। তিনি ভিসা হাতে পেলেই রওনা দেবেন। সূত্রের খবর, লালহলুদে বিনোয়গকারি সংস্থা কোয়েস নাকি ভিসাসংক্রান্ত কাগজপত্র এবং টিকিট পাঠিয়ে দিয়েছে দু’জনের কাছে। অনেকেরই প্রশ্ন, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এত দেরিতে বোধোদয় কেন? যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজমেরুন সেকেন্ড উইন্ডোর মধ্যেই দল গুছিয়ে নিল! এখন প্রশ্ন হল, অ্যালেন্সা এবং অ্যাকোস্টার জন্য কোন দুই বিদেশির ওপর কোপ পড়তে চলেছে? শোনা যাচ্ছে, কাশিম আইদারা এবং হুয়ান মেরার ওপর। মার্কোস নাকি নতুন কোচ মারিওরও পছন্দের তালিকায় আছেন। এ-মরশুমে একমাত্র বিদেশি হুয়ান মেরা ধারাবাহিক ভাল খেলেছেন। তাঁকে কেন ছেঁটে ফেলতে চাইছেন কোচ মারিও তা সকলেরই অজানা! বিস্মিতও সবাই! যাইহোক, যেই আসুন না কেন কারওরই পক্ষে ২৩ ফেব্রুয়ারি ট্রাউয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলা সম্ভব নয়। হয়তো ২৯ ফেব্রুয়ারি চার্চিলের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে পারেন। লালহলুদ আর লিগ চ্যাম্পিয়নের আশা করছে না। কিন্তু লিগের কতটা ওপরে থাকতে পারে লালহলুদ সেটাই এখন দলের এবং কোচের মূল লক্ষ্য। ১৫ মার্চ ডার্বি জেতার দিকে পাখির চোখ করতে চাইছে ইস্টবেঙ্গল। ফিরতি ডার্বিতে সবুজমেরুনকে হারাতে কিছুটা হলেও ক্ষতে মলম পড়বে লালহলুদের। এছাড়াও আইএফএ শিল্ডেও ভাল ফল করতে চাইবে লালহলুদের নতুন হেডস্যর। আশা করা যাচ্ছে, রিহ্যাব থেকে দ্রুত ফিরতে চাইছেন এডমুন্ড লালরিনডিকা। প্রথম ডার্বিতে নেমেই তিনি সকলের নজরে পড়েছিলেন। আশা করা যাচ্ছে, ২৯ ফেব্রুয়ারি চার্চিলের বিরুদ্ধে কলকাতার হোম ম্যাচে পাওয়া যাবে এডমুন্ড লালরিনডিকাকে। শেষ ম্যাচ অ্যারোজের সঙ্গে জিতে বেশ চনমনে লালহলুদ শিবির। যত সত্বর ফিল গুড পরিবেশ ফিরে আসে লালহলুদ ড্রেসিংরুমে ততই মঙ্গল।
আরও খবর পড়ুন : ভারতে বহু প্রজাতির পাখি কমছে, পরিযায়ীরাও















