প্রথম আদিবাসী তরুণী অনুপ্রিয়ার বিমান চালানোর স্বপ্নপূরণ
New Post has been published on https://sentoornetwork.com/adibasi-woman-joining-as-pilot/
প্রথম আদিবাসী তরুণী অনুপ্রিয়ার বিমান চালানোর স্বপ্নপূরণ
নিজস্ব সংবাদদাতা : এ যেন এক গল্প। কুঁড়ে ঘরে শুয়ে শুয়ে আকাশে ভাসার স্বপ্ন। আর সেই স্বপ্ন যদি বাস্তবে সফল হয় তবে কেমন অনুভূতি হয় তা ওড়িশার মাওবাদী-প্রভাবিত মালকানগিরি জেলার ২৩ বছরের আদিবাসী মেয়েটিই একমাত্র বলতে পারেন। যে প্রথম উপজাতি কন্যে হয়ে এই মাসের শেষের দিকে ইন্ডিগো এয়ারলাইন্সের সহ-পাইলট হিসাবে যোগ দেবেন। মালকানগিরি জেলার পুলিশ কনস্টেবল মেরিনিয়াস লাকরার কন্যা অনুপ্রিয়া মধুমিতা লাকরা। মা জিমাজ ইয়াসমিন লাকরা । মেয়ের আকাশে ওড়ার স্বপ্নের সঙ্গে যে দুজন সর্বক্ষণ পাশে থেকেছেন, উৎসাহ জুগিয়েছেন মেয়েকে। তাই তো গর্বিত মায়ের মতো তিনি বলতে পারেন, ‘আমাদের মেয়ে শুধু পরিবারকেই নয়, গোটা রাজ্যকে গর্বিত করেছে। আমার মেয়েটি সব মেয়েদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক। আমি সকল বাবা মাকে তাঁদের মেয়েদের সমর্থন করার জন্য অনুরোধ করছি। যে জেলায় এখনও রেললাইন পাতা হয়নি, সেই জেলার মেয়ে এরোপ্লেন চালাতে যাচ্ছে তা একদিকে যেমন বিস্ময়ের অন্যদিকে তেমনি গর্বের। মলকানগিরিতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা অনুপ্রিয়ার। মালকানগিরি শহরের একটি মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক এবং কোরাপুট জেলার একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০১২ সালে, তিনি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কয়েক মাসের ক্লাসের পরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একজন পাইলট হতে চান, তাই তিনি ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে ভুবনেশ্বরের সরকারি বিমান চলাচল প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভর্তি হন। অনুপ্রিয়ার সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। তিনি লাকরাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন “আমি অনুপ্রিয়ার সাফল্যে খুশি। তিনি মেয়েদের সামনে এক অনুপ্রেরণা।













