বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কেমন? আল্লাহ তাঁর বান্দাকে কেমন ভালবাসেন? How Allah Loves His servant আল্লাহ তাআলা বান্দাকে অত্যধিক ভালোবাসেন। সব সৃষ্টির প্রতি তাঁর দয়া ও ভালোবাসা বিদ্যমান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٞ رَّحِيمٞ ‘নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু’ (সুরা বাকারা: ১৪৩)। অন্য আয়াতে ইরশাদ হয়েছে ‘আমার দয়া- তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে।’ (সুরা আরাফ: ১৫৬) আল্লাহ তাআলার ভালোবাসার শান ও মর্যাদা আলাদা। তাঁর ভালোবাসায় প্রতিদান বা প্রতিফলের কোনো প্রত্যাশা থাকে না। তিনি শুধু দিতেই থাকেন। তাই তাঁর একটি নাম রহমান। পবিত্র কোরআনে আল্লাহর এই সিফাতের উল্লেখ রয়েছে এভাবে—الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ‘পরম করুণাময়, অতি দয়ালু।’ (সুরা ফাতিহা: ০৩) রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘মা তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তাঁর বান্দার উপর তদাপেক্ষা অধিক দয়ালু।’ (সহিহ বুখারি: ৭/৭৫, কিতাবুল আদাব, হাদিস: ৫৯৯৯; সহিহ মুসলিম, ৪/২১০৯, কিতাবুত তাওবা, হাদিস: ২৭৫৪) অন্যত্র ইরশাদ হয়েছে, ‘আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা কর, তবে তার ইয়ত্তা পাবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা নাহল: ১৮)। ‘অত:এব, আপনি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দিন..।’ (সুরা রুম: ৫০) তবে, যেসব বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং তাঁর নৈকট্য অর্জনের জন্য নেক আমল করে তাদের জন্য আছে আল্লাহর ভালোবাসার বিশেষ স্তর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা সৎকাজ করো, আল্লাহ সৎকর্মপরায়ণ লোককে ভালোবাসেন।’ (সুরা বাকারা: ১৯৫)
বান্দা তাঁর আনুগত্য ও নেক আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসার বিশেষ স্তরে উন্নীত হয়। কোরআনের একাধিক আয়াত ও হাদিসে আল্লাহর পছন্দের ও অপছন্দের কাজগুলো বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৪৬) রাসুলুল্লাহ (স.) বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি, অমুখাপেক্ষী ও গোপনে ইবাদতকারীকে ভালোবাসেন। (সহিহ মুসলিম: ২৯৬৫) অন্যত্র ইরশাদ হয়েছে, ‘আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা কর, তবে তার ইয়ত্তা পাবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা নাহল: ১৮)। ‘অত:এব, আপনি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি দৃষ্টি দিন..।’ (সুরা রুম: ৫০) তবে, যেসব বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং তাঁর নৈকট্য অর্জনের জন্য নেক আমল করে তাদের জন্য আছে আল্লাহর ভালোবাসার বিশেষ স্তর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা সৎকাজ করো, আল্লাহ সৎকর্মপরায়ণ লোককে ভালোবাসেন।’ (সুরা বাকারা: ১৯৫) বান্দা তাঁর আনুগত্য ও নেক আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসার বিশেষ স্তরে উন্নীত হয়। কোরআনের একাধিক আয়াত ও হাদিসে আল্লাহর পছন্দের ও অপছন্দের কাজগুলো বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৪৬) রাসুলুল্লাহ (স.) বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি, অমুখাপেক্ষী ও গোপনে ইবাদতকারীকে ভালোবাসেন। (সহিহ মুসলিম: ২৯৬৫)
বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কেমন?
আল্লাহ তাঁর বান্দাকে কেমন ভালবাসেন?
How Allah Loves His servant
















