হাসপাতালের শয্যায় অসুস্থ জেটলির প্রতি শোক প্রকাশ করলেন তাঁরই দলের মন্ত্রী
New Post has been published on https://sentoornetwork.com/gujarat-minister-leaves-bjp-embarrassed-by-paying-homage-to-ailing-bjp-leader-jaitley/
হাসপাতালের শয্যায় অসুস্থ জেটলির প্রতি শোক প্রকাশ করলেন তাঁরই দলের মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা: তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালের শয্যায়। তখনই গুজরাতে তাঁর দলেরই পর্যটনমন্ত্রী ভাসান আহির প্রয়াত মনে করে জেটলির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং দু’মিনিটের নীরবতা পালন করেন। সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকের খবর অনুসারে গুজরাতের কচ্ছের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত এই পর্যটনমন্ত্রীর কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত বিজেপি। প্রসঙ্গত প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিজেপি-র প্রবীণ নেতা অরুণ জেটলি, যিনি বর্তমানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি রয়েছেন। তিনি আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আর সেই খবর প্রকাশিত হওয়ার পরে ভুলবশত তিনি অরুণ জেটলির খবর এইভাবেই প্রকাশ করলেন।













