Let’s not prejudge men
"A man is guilty until he is proven Innocent and a woman is innocent until she is proven guilty". উক্ত কথাটি আমাদের সমাজের একটি সারমর্ম, যেকোনো অপরাধের ক্ষেত্রেই সন্দেহের আঙ্গুলটা প্রথমে পুরুষের দিকেই যায় আর এটাই সাধারণ ব্যাপার, কিন্তু এই প্রচলনকে ঘিরে অনেকেই বিশেষ সুবিধার ভাগীদার বনে যাচ্ছে। ধর্ষণ, শ্লীলতাহানি এইসব অপরাধের বেশিরভাগই পুরুষদ্বারা হয়, এটা অস্বীকারের কিছুই নেই, তবে মহিলারা এই ধরনের অপরাধ করে না, এই চিন্তা-ভাবনা রাখবেন না।আজকাল অনেক ভুয়া ধর্ষণ মামলার অস্তিত্ব পাওয়া যায়, এর উদ্দেশ্য হয়তো অর্থ বা প্রতিশোধ যেকোনো একটা হতে পারে, অনেক মেয়েই নিজের ৪-৫ বছর পুরনো প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক করে পরে সেই সম্পর্ককে ধর্ষণ বলে চালিয়ে নেয়। তাই বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গির পরিবর্তন না ঘটলে, আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না, let's hope the quote changes to something like, "No one should be called guilty until he is proven to be one".















