আল্লাহ তার বান্দাকে কতোটা ভালবাসেন❓ অনেক পাপ করেছি আল্লাহ কি ক্ষমা করবেন"‼️❓ ◾কোরআন কি বলে.❓💞 হে নবী! মানুষকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাক, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু ‘ ®(সূরা আলে ইমরান, আয়াত: ৩১) অবশ্য যারা এর পরও তাওবা করবে ও নিজেদেরকে সংশোধন করবে, (তাদের জন্য) আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। ®(সূরা: আলে ইমরান, আয়াত: ৮৯) 'আকাশমন্ডল ও পৃথিবীতে যা কিছু আছে, তা আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যাকে চান শাস্তি দেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু।’ ®(সূরা: আলে ইমরান, আয়াত: ১২৯) অতপর যে ব্যক্তি নিজ সীমালঙ্ঘনমূলক কার্যক্রম থেকে তাওবা করবে এবং নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ®(সূরা: মায়েদাহ, আয়াত: ৩৯) জেনে রাখ আল্লাহ শাস্তি দানে কঠোর এবং এটাও জেনে রাখ যে, তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ ®(সূরা: মায়েদাহ, আয়াত: ৯৮) এবং তিনিই সেই সত্তা, যিনি পৃথিবীতে তোমাদের কতককে কতকের স্থলাভিষিক্ত করেছেন এবং কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন, যাতে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন সে সম্বন্ধে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। নিশ্চয়, তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা এবং নিশ্চয়ই, তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ ®(সূরা: আনআম, আয়াত: ১৬ তারপরও কী তারা ক্ষমার জন্য আল্লাহর দিকে রুজু করবে না এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? অথচ আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ®(সূরা: মায়েদাহ, আয়াত: ৭৪) তবে যারা তওবা করে, বিশ্বাস ও সৎকাজ করে। আল্লাহ তাদের পাপকর্মগুলিকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন।আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। ®(সুরা ফুরকান আয়াত ৭০) ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাই, ইয়া ক্বাইয়ূম আপনি আমাদের মনের সকল হালাল চাওয়া পূরণ করে দিন।💞🥀 ~~সংযোজিত~~ #kazihelonbd #kazihelon #BestMarketZone #KaziTraders.bd #BD71YT #BD71 #BD71ofAll https://www.instagram.com/p/CRRIiWvj8Hk/?utm_medium=tumblr