এই ছবিতে যেহেতু হাতে পতাকা আছে তাই এই ছবিতেই নাহয় বলি। নাটোর ছিল আমার ১০ম জেলা ভ্রমণ। এর আগে আমার ৯টা জেলা ভ্রমণ করা হয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে আমার সবথেকে বেশি বাজে লেগেছে নাটোর। জীবনানন্দ যেখানের কবিতা লিখেছেন সেটা আমাকে হতাশ করবে সেটা আশা করিনি। বিষয় এটা না যে আমি বনলতা সেনকে পাইনি! সেখানের মানুষগুলোর আচরণ আর ব্যবহার মোটেও ভালো হয়নি। আমি এখনো জেলা ঘুরা শুরু করেছি। এরমধ্যে যেগুলোতে যাই ভালোভাবেই সব লক্ষ্য করি। নাটোরের পাশের রাজশাহীতেও যে আতিথেয়তা আমি পেয়েছি সেটা কোনোদিন ভুলবার নয়। সেটা নিয়ে একদিন বিস্তারিত লিখব। যাইহোক নাটোরের মানুষগুলোর আচরণ এবং ব্যবহার ভালো না লাগার কারণ হচ্ছে রাণী ভবানীর রাজবাড়ীর ভেতরে যে এরিয়া সেটা অনেকটা স্থানীয়রা দখলে নিয়ে ফেলেছেন। জায়গাটাকে নোংরাও করে রেখেছেন। যেটা একটা ঐতিহাসিক জায়গা সেখানে যদি মানুষজন নিজদের ঘরবাড়ি করে নেয় তাহলে এমনিতেই সেটার যে আসল সৌন্দর্য সেটা হারাতে শুরু করে। সেখানে একজন আন্টির ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। আমরা তখন স্থানীয় একজনকে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করায় উনারা উত্তর দিয়েছিলেন, টয়লেটে যেতে হলে ঘুরতে বের হয় কেন! সবাই খারাপ এমন নয়। যা দেখেছি তাই বলেছি এই জেলা সম্পর্কে। এমন না যে ভালো দেখিনি। এবার ভালোরটা বলি। আমরা হর্টিকালচারের জন্য গাড়ি নিয়েছিলাম পচুর হোটেলের সামনে থেকে। সেখানে আমাদের গাড়িভাড়া ১৫ টাকা করে নিয়েছে। আমরা যখন হর্টিকালচার থেকে বের হয়ে স্টেশনের গাড়ি ধরি তখন ড্রাইভার ভাড়া নিয়েছেন ১০টাকা। যেখানে পচুর হোটেল থেকে স্টেশন যেতে ৫টাকা লাগে। অর্থাৎ প্রথম জন ১০টাকা করে বেশি নিয়ে ঠকিয়েছে। দ্বিতীয় জন যেটা ভাড়া সেটাই নিয়েছেন। আপনি হয়তো বলতে পারেন এরকম অনেকেই বেশি নেয়। কিন্তু আমি যে জায়গাগুলোতে গিয়েছি সেখানে আমি দেখেছি প্রায় সবাই ন্যায্য ভাড়া নেয়। আমি রাজশাহীতে রিকশাতে চড়েছি কোনো কিছু জিজ্ঞেস না করে। যখন ভাড়া দিতে যাব তখন রিক্সাওয়ালা বলেছেন ভাড়া ২৫টাকা দিতে হবে। আমি আর আমার সাথে যিনি ছিলেন আনসারী ভাইয়া আমরা দুজনেই মনে করেছিলাম ভাড়া ৫০টাকা চাইবে। যাইহোক, নাটোরের মাধ্যমে আমার ১০টি জেলা ঘুরা শেষ হয়েছে। আপনারাও চাইলে নাটোর ঘুরে নিতে পারেন। নাটোরে দেখার মতো যা যা আছে: দীঘাপতিয়া রাজবাড়ী(উত্তরা গণভবন), রাণী ভবানীর রাজবাড়ী, হর্টিকালচার সেন্টার, শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম। #natore #rajshahi #bangladesh #flag #bdflag #flagboy #kingdom #queen #instagram #instadairy #instadairies #love #life #nature #travel #traveldairy #instagood #bohemian #zillantish #ghurantish (at রানী ভবানীর রাজবাড়ী, নাটোর) https://www.instagram.com/p/B7vPNqHBWd9/?igshid=hxd0nwa0slcg