বহু দিনের প্রতীক্ষার
আজ হল অবসান,
তৃষ্ণার্ত চাতক পেল জল,
মরা নদীর বুকে ডাকল বান,
শুষ্ক মলিন পাতায় সবুজ ফিরে এল।
এই তপ্ত দুপুরে মন মেতে উঠল
কুহু কুহু গুঞ্জনে,
অকালে বসন্ত নিয়ে এলে
ও আমার প্রাণের সখা !
এতদিনে সময় হল তাই এলে?
প্রতীক্ষা বড় কঠিন।
তোমার উপেক্ষা বড় জটিল।
তোমার স্মৃতি নিয়ে
ফিরেছি দ্বারে দ্বারে...
তোমার দর্শন ভিক্ষা করেছি।
আজ যখন চাই ভুলে যেতে
পিছু ফিরে না তাকাতে
তুমি পিছু ডেকে দিলে
সামনে রাস্তা গুলিয়ে ফেলে
ফিরলাম পিছন পানে।
গিয়ে দেখি তুমি একই আছো
আমার মনের ছবিটির মত
কিন্তু আমি নেই।
আমার স্থান যে হারিয়ে গেছে
কালের স্রোতে।
আমি শুধু খুঁজে ফিরি
আজকাল শুধু ঘুরে বেড়াই
কিছুতেই খুঁজে পাইনা।
তোমার খুঁজে হারিয়ে যাওয়া
' আমি' কে।









