#poetryofdrneyamatbhuiyan আশাতরী ভিড়ুক তীরে || নেয়ামত ভূঁইয়া আশা যখন বাসা বাঁধে মনের কোণে, তখন কি সে কারো কোনো বারণ শোনে! সে তো কেবল খোঁজে আপন পথের দিশা, যদিও সে হয় নিরাশই হর-হামেশা। মিথ্যে আশায় মন যদিও থাকে ঘোরে, তবু জীবন আশা বোনে নিত্য ভোরে। আশার ফসল না যদি যায় ঘরে তোলা, তবু মনে থাকে আশার জানলা খোলা। মনের বলে বায় যে জীবন আশার খেয়া, পারের কড়ি যায় যদিও নিত্য খোয়া। কূলের ঘাটে ভাঙ্গন ধরুক ঢেউয়ের তোড়ে, তবু আশা বায় যে তরী মনের জোরে। তোমার কেবল সামনে চলার থাকুক গতি, প্রতিকূলে থির রাখা চাই মনের মতি। চলা যদি থামাও কোনো ঘূর্ণিপাকে, তোমার আশা পড়বে বিষম দুর্বিপাকে। আশার ভেলা নিরন্তরে ভেসে ভেসে, জীবনকে নেয় লোকান্তরের আরেক দেশে। হাল ছেড়ো না; আশাতরী বাইতে থাকো, তোমার তরী ভিড়বে তীরে; ভরসা রাখো। - #banglapoetry #bengalipoetry #poetryofneyamat #বাংলাকবিতা #poetrybyneyamat #poemsofneyamat #নেয়ামতভূঁইয়ারকবিতা #neyamat_poetry #Neyamat #poetryofdrneyamatbhuiyan #twitterwriters #poetry_community #lovequotes #writingcommunity #bengalipoetrycommunity #instagram #সাহিত্য #কবিতা #poems #poetry #poetryofneyamat #বাংলাকবিতা #bengalikobita #banglaquotes #apoeticview #lovequotesbyneyamat #englishliterature #englishpoetry #englishpoems #twitterpoets https://www.instagram.com/p/CQl_iOXh9tA/?utm_medium=tumblr