দীপিকার চোখে জল দেখে সান্ত্বনা দিলেন মেঘনা গুলজার
New Post has been published on https://sentoornetwork.com/deepika-padukone-movie-chhapaak-trailer-out/
দীপিকার চোখে জল দেখে সান্ত্বনা দিলেন মেঘনা গুলজার
নিজস্ব সংবাদদাতা: অপেক্ষার অবসান হল। কথামতো বিশ্ব মানবাধিকার দিবসেই মুক্তি পেল ‘ছাপাকে’র ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলর। এবং প্রত্যাশামতোই প্রশংসিত হল সকলের কাছে। ছবিটিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অ্যাসিডআক্রান্ত এক তরুণীর চরিত্রে। বাস্তবে অ্যাসিডদগ্ধ লক্ষ্মী আগরওয়ালের জীবনের সংগ্রাম নিয়েই নির্মিত এই ছবি। তাঁর জীবনসংগ্রাম ন্যায়বিচার পাওয়ার লড়াই নিয়ে। ‘ছাপাকে’র পরিচালক মেঘনা গুলজার। ছবির প্রথম লুকেই দীপিকা নেটিজনের মন কেড়ে নিয়েছেন। ছবিটি দীপিকাকে দু’টি চ্যালেঞ্জের মুখামুখি দাঁড় করিয়েছে। কেরিয়ারের মধ্যগগনে এমন এক চরিত্রে অভিনয় যেখানে গ্লামারকে বিসর্জন দিতে হয়েছে এবং প্রযোজকের ভূমিকায় এই প্রথম পা রাখলেন। অভিনয় কেমন হয়েছে তা কিছুদিনের মধ্যেই বলবেন তাঁর অনুরাগী এবং সিনেমাপ্রেমীরা। কিন্তু তাঁর চরিত্রের লুক এবং মাত্র দু’মিনিটের ট্রেলর ছবির প্রতি আকর্ষণ যে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে এবং দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার এই ছবির ট্রেলর মুক্তির সময় আবেগতাড়িত হয়ে পড়েন দীপিকা। তাঁর চোখে জল দেখে সান্ত্বনা দেন পরিচালক মেঘনা গুলজার। দীপিকা পাড়ুকোন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে।













