হঠাৎ কেন মাথা ন্যাড়া করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী ? এ নিয়ে রহস্যের জাল ছড়িয়ে পড়েছে। নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। টিভি নাটক কিংবা সিনেমা যেখানে যখন যে চরিত্রে অভিনয় করেন সাবলীলভাবে নিজেকে মানিয়ে নেন তিনি। পর্দায় যখন চঞ্চলের চরিত্রটি দেখা যায় মনে হয় এ যেন বাস্তব, কোন অভিনয় নয়। গল্পের চরিত্র যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে চঞ্চল চৌধুরী চেষ্টার কমতি রাখেন না। এবার চরিত্রের প্রয়োজনে মাথা ন্যাড়া করলেন এ অভিনেতা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ন্যাড়া মাথার ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন চঞ্চল। তার এ লুকটি সবার প্রশংসা কুড়াচ্ছে। ছবির ক্যাপশনে এ অভিনেতা লেখেন, বলি ? না থাক, বলব না। আর হঠাৎ করে এমন লুকে কেন এ নিয়ে অভিনেতার ভক্তদের আগ্রহের কমতি নেই। #ChanchalChowdhury https://www.instagram.com/p/CT_Z7RlLHwM/?utm_medium=tumblr