আজকে মারজান আখতার খাঁয়ের বিয়ে। পাত্রের নাম সুমন হাসান। মারজান আজকে অনেক হ্যাপি। কারণ অনেক ঝামেলা হওয়া স্বত্তেও সুমনকে সে ভালোবেসে ফেলেছে। বিয়ের কথা যখন শুরু হয়... তখন শীতের শেষের দিকের সময়... বিয়ের তারিখ ঠিক করতে হবে... হুট করেই মারজান জেদ করে বসে... বিয়ের তারিখ হবে আগামী পহেলা ফাল্গুন... ভ্যালেন্টাইন্স ডে'তে। ফানকার সম্রাট বাবা আসিফ খাঁ ভ্যালেন্টাইন্স ডে না বুঝলেও পহেলা ফাল্গুন শুনে রাজি হয়ে যায়। বিয়ের দিন সকালে মারজানদের পুরানো ঢাকার বাড়ির উঠোনে শুরু হয় নৃত্য উৎসব... উমিদ ছাড়াও মারজানের দুই ভাবি, মুন্নি এবং আসমা, দুইজনই সে নাচে অংশ নেয়। কোরিওগ্রাফি করে একসময়কার যাত্রা শিল্পী, মারজানের মেজ ভাইজান অপু খাঁয়ের স্ত্রী, ফৌজিয়া আসমা।
Web Film | Umeed Se Zindagi | JKR Cine Work | আমার ছবি নির্মাণ | Fagunero Mohonaye 2.0 | Antara Nandy | Ankita Nandy | AI Video
© Javed Khan Rumi
No audio copyright infringement is intended.











