করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যার মধ্যে আশার আলো সুস্থ হয়ে ওঠা
New Post has been published on https://sentoornetwork.com/the-light-of-hope-healed-between-the-number-of-coronary-heart-attacks-and-deaths/
করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যার মধ্যে আশার আলো সুস্থ হয়ে ওঠা
নিজস্ব সংবাদদাতা: গত রবিবার থেকে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যার রেখাচিত্রটা একটু নিম্নমুখী। যদিও তাতে বিশ্ব তালিকায় ভারতের নাম দুই নম্বর থেকে সরেনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুদারে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩,৮০৯ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। সোমবার ৯২ হাজার থেকে কমেছে সংখ্যাটি। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯,৩০,২৩৭ জন। বিশ্বে এখন দ্বিতীয় স্থানে ভারত। আমেরিকার পরে। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে দৈনিক সংক্রমণের পাশাপাশি মোট মৃত্যুর নিরিখেও বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যু অনেক কম। তবে এ সবের মাঝে আশার বার্তা জোগাচ্ছে দেশে কোরোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা। মোট সুস্থতার সংখ্যার নিরিখে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত। সুস্থ হয়ে উঠেছেন ৩৮,৫৯,৪০০ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৭৮.২৮%।
আরও পড়ুন: রাহুল গান্ধী টুইটে একহাত নিলেন কেন্দ্রীয় সরকারকে