অনেক মানুষ এমন কিছু মানসিক, পারিবারিক বা আত্মিক কষ্টের মধ্যে থাকেন—যা সবসময় ভাষায় প্রকাশ করা যায় না।
কেউ হয়তো চিকিৎসা নিয়েছেন, কাউন্সেলিং নিয়েছেন, তবুও অন্তরে এক ধরনের অস্থিরতা থেকে যায়। আবার অনেকেই কুরআনভিত্তিক রুকইয়াহ সম্পর্কে জানতে চান, কিন্তু নির্ভরযোগ্য, সম্মানজনক ও সহজভাবে গাইডলাইন পান না।
এই জায়গা থেকেই Ruqyatul Quran এর যাত্রা শুরু।
আমাদের উদ্দেশ্য শুধু “সেবা দেওয়া” নয়। বরং কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহকে মানুষের কাছে আরও সহজ, সম্মানজনক ও দায়িত্বশীলভাবে পৌঁছে দেওয়া।
আমরা বিশ্বাস করি— ডিজিটাল মাধ্যমও দাওয়াহ, সচেতনতা ও আত্মিক সহায়তার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে।
আজকের দিনে মানুষ অনলাইনে চিকিৎসক খোঁজে, পরামর্শ খোঁজে, শেখে—তাহলে কুরআনভিত্তিক আত্মিক গাইডলাইনও কেন সুন্দর ও প্রফেশনালভাবে পৌঁছাবে না?
এই মিশনে যারা পাশে আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।













