তাকবিরে তাশরিক জিলহজ মাসের ৯ তারিখ (আরাফার দিন) ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতিদিন ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব https://www.youtube.com/watch?v=7r4JaD2MMv4 https://www.youtube.com/watch?v=T5PfmgqX94Y https://www.youtube.com/watch?v=gCPhhmGd_HM তাকবিরে তাশরিক কাদের ওপর ওয়াজিব ও কখন পড়তে হয়? ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। জিলহজের ৯-১৩ তারিখ পর্যন্ত ৫ দিন মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর এ তাকবির পড়তে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,
وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَّعْدُودَاتٍ আল্লাহকে স্মরণ কর নির্দিষ্ট দিনসমূহে। (সুরা বাকারা: ২০৩) কোরআনের ব্যখ্যাকারদের মতে এ আয়াতে ‘নির্দিষ্ট দিন’ বলে তাশরিকের দিনগুলো অর্থাৎ জিলহজের ৯, ১০, ১১, ১২ ও ১৩ তারিখ বোঝানো হয়েছে। এ দিনগুলোতে ফরজ নামাজসমূহের পরবর্তী তাকবির ছাড়া অন্যান্য সময়ও বেশি বেশি জিকির করা উত্তম।১৩ জিলহজ আসরের নামাজ পর্যন্ত তাকবিরে তাশরিক পড়তে হবে। অর্থ ও উচ্চারণসহ তাকবিরে তাশরিক
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর; লা-ইলাহা ইল্লাল্লাহু; ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর; ওয়ালিল্লাহিল হামদ্।’ অর্থ : ’আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য।’
তাকবিরে তাশরিক যাদের ওপর ওয়াজিব
মুসলমান প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ, নিজের বাড়িতে অবস্থানকারী ও মুসাফির, একা ও জামাতে নামাজ আদায়কারী সবার জন্য ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব। তাকবিরে তাশরিক কাদের ওপর ওয়াজিব ও কখন পড়তে হয়? তাকবিরে তাশরিক জিলহজ মাসের ৯ তারিখ (আরাফার দিন) ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতিদিন ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব












