বিশেষ সংবাদদাতা : আজ ঝাড়খন্ডে ১১তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেএমএম মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন। বিজেপি জোট সরকারকে হটিয়ে কংগ্রেসের হাত ধরে নতুন জোট সরকার গড়ে উঠল আদিবাসী অধ্যুষিত রাজ্যে। হেমন্তের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি বিরোধী দলগুলোর হাতে গোনা কয়েকজন এক মঞ্চ উপস্থিত থেকে সংহতির বার্তা দেওয়ার চেষ্টা করল। লোকসভা ভোটের পর এই প্রথম বিরোধী ঐক্যের একটা প্রয়াস দেখা গেল, যেখানে কংগ্রেস নেতৃত্বের জোরালো উপস্থিতি প্রত্যক্ষ করা গেল। মহারাষ্ট্রে জোট সরকারের শরিক হয়েও উদ্ধব ঠাকরের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি সোনিয়া গান্ধি বা রাহুল। কারণ মুসলিমদের কাছে ভুল বার্তা যেত বলে এড়িয়ে যান। এবার সোনিয়া ছাড়াও রাহুল, প্রিয়াঙ্কা, চিদম্বরম, অশোক গেহলট, ভূপেন্দ্র বাঘেলা আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে যান। আজকের অনুষ্ঠানে সীতারাম ইয়েচুরি, ডি রাজা, শরদ যাদব, আরজেডির তেজস্বী যাদব, ডিএমকের স্টালিন ও কানিমোঝি সহ এক ঝাঁক নেতা উপস্থিত হয়ে দেখান তাঁরা চাইলে কাছে আসতে পারেন।
সে ভাবে দেখলে বিরোধী পক্ষের বহু দলের নেতা আসেননি। যদিও হেমন্তের তরফে আমন্ত্রণ জানানো হয়।