নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল রোহিত অ্যান্ড কোম্পানি। কিউয়িদের কাছে ৮ উইকেটে পরাজিত হতে হল ভারতকে।ম্যাচের নায়ক ট্রেন্ট বোল্ট।
দ্য পিপল ডেস্কঃ নিউজিল্যান্ড বিরুদ্ধে পরপর তিনটি ওয়ান ডে জিতে নিজেদের পকেটে সিরিজ পুড়ে ফেলেছিল ভারত। সেই আত্মবিশ্বাসের জোরেই দলে একাধিক পরিবর্তন এনে হ্যামিল্টনে চতুর্থ ওয়ান ডে খেলতে নামে মেন ইন ব্লু। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে অভিষেক হল সুভমান গিলের। কিন্তু সিরিজ জয়ের লক্ষ্যপূরণ হলেও, কিউয়িদের হোয়াইট ওয়াশ করতে পারলেন না ক্যাপ্টেন রোহিত।নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত ভারতীয় শিবির।











