Katrina Kaif-Phone Bhoot : ফ্লপের পথেই ক্যাটরিনার ‘ফোন ভূত’!
সুরশ্রী রায় চৌধুরী: বলিউডের বক্স অফিসে আবারও ফ্লপ ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) এবং ঈশান খট্টর (Ishan Khatter) অভিনীত ‘ফোন ভূত’। গত ৪ টা নভেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা আশা জাগালেও বক্স অফিসে দাগ কাটতে ব্যর্থ হয়েছে। প্রায় ৩০ কোটির বাজেটে তৈরি ‘ফোন ভূত’ রিলিজের দিন মাত্র ২.৫ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিন ২.৫৫ কোটি টাকা ঘরে তুলেছে। ফোন ভূত’এ অশরীরীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুন্দরী ক্যাট। ঈশান এবং সিদ্ধান্তকে দেখা গিয়েছিল ভূত শিকারীদের চরিত্রে।
ক্যাট-ঈশান-সিদ্ধান্ত ‘ফোন ভূত’এর প্রচারে কোনও খামতি রাখেনি। ট্রেলার দেখে দর্শকদের আগ্রহ তৈরি হলেও, বক্স অফিসে ছবিটি একেবারেই ছাপ ফেলতে পারেনি। দুর্বল চিত্রনাট্যের কাছেই আসলে মার খেয়ে গেল এই সিনেমা। ফোন ভূত’এর সঙ্গেই সম্প্রতি মুক্তি পেয়েছে আরও দুই ছবি। বাকি দুই ছবি হল জাহ্নবী কাপুর, সানি কৌশল অভিনীত ‘মিলি’ এবং সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি অভিনীত ‘ডাবল এক্সএল’। বক্স অফিসে সেভাবে দাগ কাটতে পারেনি কোনোটিই। Read the full article















