1838 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের সঙ্গে পরিচয় হলে তিনি অক্ষয়কুমারকে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রবন্ধ লিখতে উৎসাহিত করেন। এ পত্রিকায় নিয়মিত লেখার সূত্রেই দেবেন্দ্রনাথ ঠাকুর-এর সঙ্গে অক্ষয়কুমার দত্তের পরিচয় হয়। আর সেই সূত্রেই 1839 সালের 26 ডিসেম্বর থেকে তিনি দেবেন্দ্রনাথের তত্ত্ববোধিনী সভার সভ্য হন। পরের মাসেই তিনি এ সভার সহকারী সম্পাদক নির্বাচিত হন। 1840-এর 13 জুন কলকাতায় এই সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়। অক্ষয়কুমার দত্ত এই পাঠশালার শিক্ষক নিযুক্ত হন। পড়াতেন ভূগোল ও পদার্থবিদ্যা। এ বিষয়ে বাংলা ভাষায় পাঠ্যগ্রন্থ না থাকায় তিনি পাঠশালার শিক্ষার্থীদের জন্য লেখেন ভূগোল ও পদার্থবিদ্যা বিষয়ক বই। 'ভূগোল' বাংলা ভাষায় লেখা প্রথম বিজ্ঞানবিষয়ক বই এবং এ বইয়ের মাধ্যমে অক্ষয়কুমার দত্ত বাংলা যতিচিহ্নের প্রবর্তন করেন। 'পদার্থবিদ্যা' ছিল বাংলা ভাষায় রচিত বিশুদ্ধ বিজ্ঞানের প্রথম গ্রন্থ। আজ অক্ষয়কুমার দত্তর জন্মদিন... বিস্তারিত পড়তে ক্লিক করুন লিঙ্কে। লিঙ্ক প্রোফাইল বায়োতে.... #AkhoyKumarDutta #BirthAnniversary #sciencebook #1838 #IswarChandraGupta #provakarpotrika #debendranaththakur #1839 #13thjune #tottobodhinipathsala #teacher #1840 #26thdecember #geography #physicalscience #অক্ষয়কুমারদত্ত #বাঙালি #বাংলা #newsportal #digitalmedia #news #WebPortal https://www.instagram.com/p/CCp2wTzJ7LW/?igshid=ui97am3til3r



















