লুকিয়ে আছে ঠাম্মা দিম্মার যুগের রান্নার অনেক ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া কাহিনী... লুকিয়ে আছে মুক্তি যুদ্ধে শহীদ হয়ে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু কাছের মানুষের গল্প... লুকিয়ে আছে ১৪ বছরের সেই ফুটফুটে বাঙাল বাড়ির এক মেয়ের জীবনী, তার সদ্য বিয়ে হওয়া এক ঘটি বংশের শ্বশুরবাড়িতে... খুঁজে পাবেন এপার আর ওপার বাংলার নানা রকমের খাবারের বর্ণনা... পাওয়া যাবে খুলনা জেলার কলাপোতার গ্রাম, ইচ্ছামতী, কপোতাক্ষের তীর, বোসদের পুকুরের অনেক হারিয়ে যাওয়া অনেক স্মৃতির গল্প... অনুভব করতে পারবেন ইন্দুবালার মেয়েবেলায় মনিরুলের সাথে ছোট্ট মিষ্টি একটি না হওয়া প্রেমের সম্পর্ক... বইটি আমি শেষমেষ ৬ দিন লাগিয়ে পড়া শেষ করলাম, গল্পটির ঘোর যেন কিছুতেই কাটছে না, যেমন কিছু কিছু বই একবার পড়লে সারাজীবনের মতো মনে গেঁথে যায়, "ইন্দুবালা ভাতের হোটেল" সেইরকম একটি বই... #kallollahiri #indubalabhaterhotel #banglaboi #bengalibook #banglaliterature #bookreview #bookstagram #bibliophile #bookworms #bookaddict #bookshelf #goodreads #reads #bookaholic #reader #booksoninstagram #bookworm #book #books #bookcommunity #booklover #bookstagrammer #booklove #mybookfeatures #goodreadschallenge2022 #snapseed #bookphotography #booknerd #instabooks https://www.instagram.com/p/CY-99S8hp5K/?utm_medium=tumblr








