মনমোহন ও কংগ্রেসকে তুলোধনা অমিতের
New Post has been published on https://sentoornetwork.com/amit-attacks-congress-at-himachal/
মনমোহন ও কংগ্রেসকে তুলোধনা অমিতের
বিশেষ সংবাদদাতা : সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এ ধরনের একটা শব্দ সংশোধনী নাগরিকত্ব আইনে লেখা রয়েছে তা কংগ্রেস ও রাহুল ‘বাবা’ প্রমাণ করে দেখান। প্রধান বিরোধী দলের দিকে আজ চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন হিমাচল প্রদেশে এক জনসভায় ভাষণ প্রসঙ্গে বলেন, কংগ্রেস লাগাতার মিথ্যা প্রচার করছে কেন্দ্রের বিরুদ্ধে। শাহ এদিন বলেন, মোদি সরকারের আগে দেশে কংগ্রেসের ১০ বছর টানা সরকার ছিল। মনমোহন সিং ও সোনিয়া গান্ধির সরকার ছিল। তখন সীমান্ত অবাধ ছিল। পাকিস্তান থেকে আলিয়া, মালিয়া, জামালিয়া ঢুকে পড়ত। ভারতীয় জওয়ানদের মাথা কেটে নিয়ে যেত পাক সেনারা। তখন মনমোহন সিংয়ের মুখে কথা সদোনা যেত না। নরেন্দ্র মোদি সরকার আসার পর পাকিস্তান হাড়ে যাড়ে বুঝে গেছে দিন বদলে গেছে। ভারত এখন ছেড়ে কথা বলবে না।














