প্যার ঝুকতা নেহির সেই নায়িকার পেয়ারে কি মজবে দর্শক
New Post has been published on https://sentoornetwork.com/padmini-kolhapure-in-panipath-cinema/
প্যার ঝুকতা নেহির সেই নায়িকার পেয়ারে কি মজবে দর্শক
‘ইয়াদোঁ কি বরাত’ ছবির সেই তিন ছোট ভাইয়ের গলা মনে আছে তো? জানেন কি সেই গলা কাদের? আশির দশকের পর্যন্ত সফল সেই নায়িকা পদ্মিনি কোলাপুরের গলা। সঙ্গে ছিল তাঁর দিদিও। আসলে রক্তে ছিল গান। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের ভাগ্নি ছিলেন তিনি। গান দিয়ে পথ চলা শুরু করলেও পরিচিতি তাঁর একজন অভিনেত্রী হিসেবে। রাজ কাপুরের ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাতে এক শিশু শিল্পীর চরিত্রে অভিনয়ের পরে তিনি প্রমাণ করেছিলেন তাঁর অভিনয় প্রতিভা।
ঋষি কাপুর, অনিল কাপুর, মিঠুন চক্রবর্তীদের নায়িকা হিসেবে সেইসময় তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। পেয়ার ঝুঁকতা নেহি, বিধাতা, সৌতান, পেয়ারি বহেন ইত্যাদি ছবির মধ্য দিয়ে তাঁর অভিনয়ের চিহ্ন রেখে গেছেন। ফিল্মফেয়ার আওয়ার্ড পেয়েছেন দু’বার। প্রযোজক টুটু শর্মাকে বিয়ে করে সিনেমা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই প্রতিভাময়ী অভিনেত্রী। ছয় বছর পরে এই অভিনেত্রীকে আবার পর্দায় দেখবে দর্শক। আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক ছবি ‘পানিপথ’-এ অভিনয় করেছেন তিনি। তাঁর চরিত্রের নাম গোপিকা বাই। পেশোয়া নানা সাহেবের স্ত্রী। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অর্জুন কাপুর, কৃতি শ্যেনন, মনীশ বহেল প্রমুখ অভিনেতা। এখন দেখার আশির দশকের ঝড় তোলা সেই নায়িকা ফিরে এসে কতটা ঝড় তুলতে পারেন বলিউড ইন্ডাস্ট্রিতে।
















