সোনালী দিনগুলি কত সহজ এবং দ্রুত মলিন হয়ে গেলো টেরই পেলাম না। অথচ কতোই না সহজ ভাবে জীবন চলছিলো আমার। জীবনের খাতায় সহজ অবস্থান খুব বেশি সময় বিরাজ করতে পারে না। আমি আমার এই অবস্থান কে নিজেও পছন্দ করছি না। আমি পারছি না কেবল নিজেকে নিজের আড়াল অবস্থার উথান পতন থেকে দাড় করাতে। জড়তা শব্দটা খুব নির্মম বেদনাদায়ক। তার আড়ালে যুক্ত হওয়া যেমন কঠিন ঠিক তেমনি তার আড়াল থেকে বের হয়ে আসাও কঠিন দুঃসাধ্য কাজ। তবুও মানুষ কে ছুটে চলার উপায় খুঁজতে হয়। ভালোবাসতে হয় তার নিজের ভিতরের আড়ালের মানুষ টা কে। এই সময়ে কাউকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটু সুন্দর কথা কিংবা নির্দেশনা বেশ ভাল প্রভাবক হিসেবে কাজ করে থাকে। জীবনের গণ্ডি তে রাগারাগি করে কোনো কিছুর সমাধান হয় না। আমি মানছি আমি ভুল। আমার অবস্থান ভুল। আমার থেমে থাকাও ভুল। আমার নিজের অবস্থান কে আমি নিজেও পছন্দ করছি না। কিন্তু আমি জানি আমার কিছু করতে হবে। কিভাবে করতে হবে সেটাও আমি জানি। শুধু পারছি না ডানা মেলে উঠে দাঁড়াতে। আমি চাই উঠে দাঁড়াতে। খুউব বেশি করেই চাই। আমাকে ঠেলে কিংবা ফেলে দিও না। আমাকে জানি সব সময় ভাল লাগবে না। আমার কথা, অবস্থান, মুখ ভাল না লাগার পেছনে আমার জঘন্য ভুল রয়েছে। আমি জানি আমার কি ভুল। আমার রঙ্গিন দিনগুলি কে আমি ব্যাপক মিস করি। আমাকে ফিরিয়ে দাও সেই রঙ্গিন দিন, সেই আবেগ, সেই আস্থা আর সেই ভালোবাসা। কথা দিচ্ছি, আমি তোমাকে তোমার মনের ভাল লাগার জন্য যা দরকার সেই ব্যক্তিত্বটা কে আমি ফিরিয়ে দিব @fadingflowerqueensblog













