লকডাউনে ঘরে বসে আতর, ইসলামিক বই, তাফসির, ইসলামিক দাওয়াহ টিশার্ট, পাঞ্জাবি, টুপি, জায়নামাজ, অর্গানিক ফুডসহ ইসলামী পন্য গুলো পেতে নিচের লিংকে গিয়ে অর্ডার করে ...
সূরা আল আসর ইহ ও পরকালে সাফল্য লাভের রুটিন ওয়ার্ক।
পবিত্র কুরআনের ১০৩তম মক্কি সুরা আল আসরে রয়েছে বিন্দুর মাঝে সিন্ধুর পূর্ণতা। আস্র্ শব্দের অর্থ সময়, কাল বা যুগ কিংবা মানবজাতির ইতিহাস ও যুগের একটি অংশ। 'মানুষ চিরজীবন্ত সত্তা। মৃত্যু তার জীবনের অবসান ঘটায় না। মানুষের মৃত্যু মানে আসলে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়া। মানুষের জীবনের এই দুনিয়ার অংশটি পরীক্ষা মাত্র। এ পরীক্ষায় পাস বা ফেলের অনিবার্য পরিণতি হল চিরন্তন সৌভাগ্য কিংবা চিরন্তন দুর্ভাগ্য তথা জান্নাত অথবা জাহান্নাম। মানুষের জীবনের এই পরিণতির জন্য সে নিজেই দায়ি। মানুষের আয়ু হল তার পুঁজি। কেউ যদি এই দুনিয়ার জীবনে বিশ্বাস ও কাজের মাধ্যমে সত্যের অনুসরণ করে তাহলে সে হয় সফল ব্যবসায়ী, তার আয় হবে বরকতময়। ফলে তার ভবিষ্যৎ হয় নিরাপদ। কিন্তু যে মিথ্যার অনুসারী ও আল্লাহর প্রতি বিশ্বাস আর সৎ কাজকে এড়িয়ে চলে সে হল ব্যর্থ ব্যবসায়ী। তার পুঁজি-বিনিয়োগে কোনো লাভ তো আসেইনি বরং এই বিনিয়োগ হয়েছে তার জন্য সর্বনাশের মাধ্যম। পরকালের কল্যাণ থেকে সে বঞ্চিত থাকবে। সুরা আল আস্র্ মানুষকে এ বিষয়েই সচেতন হতে বলে।'https://www.youtube.com/watch?v=29MrfELGknM







