-:: আমার রবিঠাকুর ::- রতন তালিবান ভাঙে বুদ্ধ মূর্তি, নকশাল ভাঙে মনীষি। ভাঙা সৌধে তোমরাও এক, একটুও নও কম বেশি। লালনের গানে ঘুম ভাঙে যেথা, বলতে হয়না জয় শ্রীরাম। মহেশ নিয়েই বাঁচবে গফুর, যতোই ঝরাও মাথার ঘাম। ভেবেছো টা কি? এটা বারানসী? গরুতেই হবে হল্লা? এখানে দেবীর বোধনের সুর বাজান যে বিসমিল্লা! তুমি গুজরাত, তোমার হিন্দু, বাঁচে রামায়ন পড়ে। রহমত্ খাঁর কোলে মিনি হয়ে, আমার বাংলা বাড়ে। তোমার ঠাকুর শুধুই হিন্দু থাকেন মঠে মন্দিরে। আমার ঠাকুর রবীন্দ্রনাথ, আছেন বিশ্বলোকের মন জুড়ে। #RatanDey #ratanart #roneeda #leafart #নকশীকাঁথা #TheArtMan #leafcuttingart #ratanartculture #RabindranathTagore #RabindraJayanti #RabindraSangeet (at Kanchrapara) https://www.instagram.com/p/COqUCf-Dn0G/?igshid=hznypfr526v4











