বিশ্বে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল
New Post has been published on https://sentoornetwork.com/corona-death-toll-rises-to-6k/
বিশ্বে করোনায় মৃত্যু ৬ হাজার ছাড়াল
বিশেষ সংবাদদাতা : বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইউরোপের অবস্থা ভয়াবহ। হু-হু করে বাড়ছে মৃত্যু। শেষ পাওয়া খবরে বিশ্বে এপর্যন্ত ৬০৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে চিনে ৩১৯৯ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের মধ্যে শুধু ইতালিতেই মৃত্যু হয়েছে ১৯০৭ জনের। স্পেনে মারা গেছে ১০৫ জন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১, ৫৯,৮৪৪। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯ জন। তবে নতুন করে কারোর মৃত্যু হয়নি। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত, সংখ্যা বেড়ে হয়েছে ৩২।
ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস মোকাবিলায় স্বেচ্ছাদানের প্রস্তাব দিয়ে একটি তহবিল গঠনের ওপর জোর দেন। ভারত এক কোটি ডলার দেবে বলে তিনি জানিয়ে বলেন, দ্রুত সাহায্যের জন্য ভারত কারিগরি সহায়তা দেবে। ভারতের একদল চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সহ সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। দেশগুলির মধ্যে ভারত ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান, মায়ানমার ও মালদ্বীপ রয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বের অবস্থা পর্যালোচনা করেন। পাকিস্তান করোনা নিয়ে কথা না বলে কাশ্মীরে মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে।











