করোনা : মোদির ডাকে সাড়া ইমরানের, আমেরিকায় জারি জরুরি অবস্থা
New Post has been published on https://sentoornetwork.com/pakistan-response-to-indias-appeal-on-corona/
করোনা : মোদির ডাকে সাড়া ইমরানের, আমেরিকায় জারি জরুরি অবস্থা
বিশেষ সংবাদদাতা : করোনা মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর এক সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল তিনি টুইট করেন। পাকিস্তান সেই ডাকে সাড়া দিয়ে পাল্টা টুইটে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি বৈঠকে মিলিত হন। ভারত যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে কথা বলতে চায় তাতে অংশ নিতে আগ্রহী এবং প্রধানমন্ত্রী সায় দিয়েছেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গতকাল। স্বাস্থ্য রক্ষা খাতে খরচের জন্য ৫০ বিলিয়ন কোটি ডলার ফেডারেল তহবিল থেকে বরাদ্দ করেছেন। ২৬টি ইউরোপীয় দেশ থেকে আমেরিকায় ঢোকার রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। অাগামী সপ্তাহ থেকে ব্রিটেনে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, চিনে করোনার প্রকোপ কিছুটা কমলেও ইউরোপে এখন দ্রুত সংক্রমণের হার তুঙ্গে রয়েছে। আরই সাবধান হতে হবে সকলকে।















