‘সচ হামেশা কড়বা হোতা হ্যায়’ । কথাগুলো এক্কেবারেই সত্যি । অপ্রিয় সত্য কথা বললে বিপক্ষজন নিমেষে নাক লক্ষ্য করে ঘুষি চালিয়ে দিতে পারে । রক্তাক্ত হয়ে যেতে পারে যে কোনও স্থান । তার কারণ খুঁজতে গিয়ে দেখলাম- এক, ধর্ম । দুই, ধর্মের গোঁড়ামি । তিন, রাজনৈতিক দলের স্তাবকতা । চার, অশিক্ষা । পাঁচ, যুক্তি–তর্ক দিয়ে সব কিছু বিবেচনা না করা । অনেকে যুক্তি দিল, অশিক্ষা থেকে আসছে এসব। কেউ বললেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বলে । আবার কেউ বললেন, দেশে একটা বড় অংশের মানুষ আধপেটা খেয়ে দিন চালায়।











