কলকাতা পুরসভার নির্বাচনে বিজেপির 'মেয়র মুখ' কি শোভন চট্টোপাধ্যায়
New Post has been published on https://sentoornetwork.com/will-bjps-mayor-shobhan-chattopadhyay-in-the-kolkata-municipal-elections/
কলকাতা পুরসভার নির্বাচনে বিজেপির 'মেয়র মুখ' কি শোভন চট্টোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: গতকাল তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখা করার পর রাজ্য-রাজনীতি গরম হয়ে উঠেছে। সূত্রের খবর, আসন্ন পুরসভা নির্বাচনে শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়কে প্রাক্তন মেয়রের এলাকার দায়িত্ব তৃণমূলের পক্ষ থেকে দেওয়ায় বৈশাখী সক্রিয় হওয়ার জন্য বলেছেন শোভন চট্টোপাধ্যায়কে। গতকাল নাকি এসব নিয়ে আলোচনাও হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল মহাসচিবকে নাকি বৈশাখী বলেওছেন, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে রঙ্গ-ব্যঙ্গ বন্ধ হোক। পরিস্থিতি বিচার-বিবেচনা করে শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করার জন্য বিজেপিও নেমে পড়েছে কোমরবেঁধে। শোনা যাচ্ছে, সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডাও নাকি শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় হওয়ার জন্য অনুরোধ জানাবেন। সূত্রের খবর, কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির ‘মেয়র মুখ’ হিসেবে নাকি দেখা যাবে শোভন চট্টোপাধ্যায়কে।
আরও খবর পড়ুন : তৃণমূলে রত্না সক্রিয় হতেই, শোভন কী বিজেপিতে সক্রিয় হবেন?









