আমাদের শৈশবে কলকাতা থেকে ধীরে ধীরে 'দোতলা বাস' উঠে যাচ্ছে৷ গুটিকয়েক যা চলত শিয়ালদহে নেমে ট্রাম বা বাসের অপেক্ষায় মাসীর বাড়ি যাবার পথে চোখে পড়ত, বায়না করলেও কেউ চড়তে দিতেন না৷ কারণটা তখন বুঝতাম না যে ওগুলোর রুট আলাদা ছিল৷ সেই থেকে দোতলা বাসে ওঠার শখ ছিল৷ সাধ মিটে গেল লণ্ডনে পড়তে গিয়ে৷ একটা সময় Surreyর জঙ্গল ছেড়ে যখন শহরে থাকতে শুরু করলাম, আসন্ন অলিম্পিকের কারণে প্রতি সপ্তাহান্তে ডিস্ট্রিক্ট লাইনে মেরামতির জন্য কিছু টিউব স্টেশন বন্ধ থাকত পরিবর্তে বিনামূল্যে ডবল ডেকার বাস পরিষেবা দিত বন্ধ স্টেশনগুলির ভেতর৷ স্বভাবতই বিভ্রান্তি ও ভীড়ও হত৷ তার মধ্যেই সুযোগ পেলেই ওপরে উঠে একদম সামনের সীট খালি পেলে দখল করতাম৷ তারপর যখন ছোট স্ট্রীটগুলোয় বাঁক নিত বা উল্টোদিক থেকে আসা বাসের সাথে সংঘাত এড়িয়ে ম্যানেজ করত সে ছিল এক রোমাঞ্চ৷ শোনা যাচ্ছে কলকাতায় হয়ত আবার চালু হবে 'দোতলা বাস'৷ হলে ভালই হয়৷ #sullivanbuses #londonsullivans #doubledecker #londondoubledecker #londondays🇬🇧 #londonneighbourhoods #throwbackfriday #majorthrowback #throwback #urbantransport #tfl (at East Ham) https://www.instagram.com/p/CEJ8t6oF1dG/?igshid=59jev16pnhh7