বরাকরে দামোদর নদের প্রায় কোল ঘেঁষে চারটি মন্দির একত্রে বেগুনিয়া নামে পরিচিত। সুপ্রাচীন-ঐতিহাসিক, নান্দনিক এবং অপরিসীম প্রত্নতাত্ত্বিক মূল্যের নিদর্শন এই মন্দিরগুলি। আগে মোট ৫টি মন্দির ছিল। বর্তমানে চারটি অপূর্ব সুন্দর পাথরের দেউল অবশিষ্ট, এদের একত্রে সিদ্ধেশ্বর মন্দির বলা হয়। তৃতীয় মন্দিরটি পশ্চিমমুখী, বাকিগুলো সব পূর্বমুখী। চতুর্থ মন্দিরটি বাংলার সর্বপ্রাচীন দেউল স্থাপত্য। বেগুনিয়া নামটি একটু অদ্ভুত। এই মন্দিরগুলির শিখরের আকৃতির সঙ্গে অনেকাংশে আধকাটা বেগুনের সাদৃশ্য আছে বলে এই জায়গার নাম বেগুনিয়ার মন্দির। #barakar #siddheswar #templesofindia #templearchitectureofbengal #templearchitectureofindia #templecomplex #begunia #damodarriver #jaintemples #shivatemple #orissastyle #heritage #india #travelphotography #travelblogger #westbengalphotography #westbengaltourism #westbengal #motog825gshot #temples #stonetemples #photography (at Barakar Shidheswar Mandir) https://www.instagram.com/p/ChjTQrBvy7G/?igshid=NGJjMDIxMWI=














