সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বাংলাদেশে কমিউনিটি গুগল ডেভলপার গ্রুপ (জিডিজি) এবং প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের আয়োজনে আয়োজিত হল দেশের প্রথম এই মেশিন লার্নিং সম্মেলন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত টেনসর ফ্লো ডেভেলপার সামিট ২০১৭ এ উপস্থিত ছিলেন দেশের মেশিন লার্নিং ডেভেলপার, আইসিটি বিভাগের কর্মকর্তা এবং টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তারা।











