মেয়ে তোমার হাত ধরবো না, চাইলে আমার পাশে দারাতে পারো। আবার আমি বলে কথা, বিশ্বাস না করলেও চলবে। তবে আপাতত বিশ্বাস আমার পাশে দাঁড়ানোর না, শুধু আমার শব্দ গুলোর উপর কিছুটা বিশ্বাস যথেষ্ট; আমার শব্দগুলোর উপর আমার, হিমালয় সমান বিশ্বাস।, ঠিকি একটু একটু কোরে তোমাকে, তোমার কাছ থেকে কেড়ে নিবে। না হোলেও ক্ষতি কি? তুমি সেই মেয়ে যার হাত ধরে বৃত্তের বাইরে আমার প্রথম পা। তবে তাই বলে, আমার হৃদয় এতো বড় না। আমার মাঝে মাঝেই মনে হয়, তোমার হাত ধরে রাগি গলায় বলি, "কই? কথায়? কেন? কিচ্ছু জিজ্ঞাসা করবা না, আমার সাথে চলো !"। কিন্তু হয় না, এইজন্য না, আমি পারবো কি পারবো না। কারন তুমি আমাকে অনেক আগে থেকে ভয় পাও না। ব্যাপারটা আমাকে অনেক মুগ্ধ করতো।আচ্ছা তাইতো তুমি তো আমাকে ভয় পাও না, তাহলে এমনি পাশে দারাও বিশ্বাস কোরতে হবে না। -রোদ্দুর














