লকডাউনে থমকে গেল শহর
New Post has been published on https://sentoornetwork.com/lockdown-in-kolkata/
লকডাউনে থমকে গেল শহর
নিজস্ব সংবাদদাতা: করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলে সাপ্তাহিক লকডাউনের মাধ্যমে এই সংক্রমণ প্রবণতা কমানোর চেষ্টা করছে রাজ্য সরকার। তাই ৫আগস্ট বুধবার গোটা রাজ্যজুড়ে চলছে লকডাউন। আজ লকডাউনে শুনশান কলকাতার রাস্তাঘাট। কড়া তল্লাশির ব্যবস্থাও রয়েছে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন মোড়ে মোড়ে। কারণ ছাড়া বাইরে কেউ বেরলে তাঁর বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আর এই লকডাউনে একটি জিনিষ পরিষ্কার ভাবে ফুটে উঠল যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই লোকডাউন মেনে চলছে। পূর্বের লকডাউন গুলিতে যেমন প্রয়োজন কিংবা অপ্রয়োজনে নিয়ম ভেঙে রাস্তায় বেরোনোর একটা প্রবণতা মানুষের দেখা যেত। সেই প্রবণতা মাসের এই প্রথম লকডাউনে দেখা গেল না। রাস্তায় নেই মানুষের ভিড়। উল্টোডাঙ্গা, হাতিবাগান, বাইপাস কার্যত জনমানবশূন্য । ওষুধ ছাড়া অন্যান্য দোকানপাটও বন্ধ। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। চলছে নাকা তল্লাশি। দু চারটে গাড়ি দেখলেও তা থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। কোনও জরুরি প্রয়োজনে তাঁরা বেরিয়েছেন কিনা, তা খতিয়ে দেখেই তবে পুলিশকর্মীরা ছাড়ছেন। এছাড়া প্রত্যেকে মাস্ক পরেছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।















