যোগী-রাজ্য উত্তরপ্রদেশে মৃত ১১, পুলিশের খবর ৬
New Post has been published on https://sentoornetwork.com/11-killed-in-uttarprodesh-against-the-movement-of-nrc/
যোগী-রাজ্য উত্তরপ্রদেশে মৃত ১১, পুলিশের খবর ৬
নিজস্ব প্রতিনিধি: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের পারদ চড়চড় করে বাড়ছে উত্তরপ্রদেশে। যোগীর খাসতালুক গোরক্ষপুরেও অশান্তির কালোমেঘ। সিএএ বিরোধী আন্দোলনে গত ৪৮ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। পুলিশের মতে মৃত ৬। উত্তরপ্রদেশ ডিজিপি ওপি সিং জানিয়েছেন, শুক্রবারের বিক্ষোভে গুলি চলেনি একটিও। যদিও অনেক ছবিতেই দেখা গেছে পুলিশকে বন্দুকের নিশানা করতে। সূত্রের খবর, মৃত ও আহতের অনেকেরই গায়ে রয়েছে বুলেটের ক্ষত চিহ্ন। রয়েছে একাধিক পুলিশ কর্মীরও শরীরে। যোগী-রাজ্যের বিভিন্ন এলাকায় গোলমাল ছড়িয়ে পড়ছে ক্রমশ। গণ্ডগোল বেধেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতেও। যোগীর খাসতালুক গোরক্ষপুরে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে পুলিশও ওই ঢিল কুড়িয়ে পাল্টা ঢিল ছোড়ে। খবরে প্রকাশ, উত্তরপ্রদেশ পুলিশ প্রমাণ ছাড়াই গ্রেফতার ও আটক করছে। জানা গেছে, উত্তরপ্রদেশের ২১টি জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।













